বিনোদন

Sohini-Ranojoy: উৎসবের মরশুমে তিন রকম পুজোর সাজে সেজে উঠলেন সোহিনী-রণজয়! দেখুন সেই ছবি

টলিউডের মিষ্টি কাপলের মধ্যে একজন হলেন সোহিনী সরকার আর রণজয় বিষ্ণু। বছর দুয়েক ধরেই প্রেম করছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। ধারাবাহিক আর সিনেমায় অভিনয়ের সূত্রে আলাপ তারপর বন্ধু থেকে প্রেম। এই জুটি কখনো নিজেদের প্রেমের সম্পর্ককে লুকিয়ে রাখেননি বরং বরাবর নিজেদের প্রেমের নানান প্রতিচ্ছবি শেয়ার করেছেন অনুগামীদের সাথে। গত বছর লকডাউনের সময় থেকে এই লাভ বার্ডস লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তারকাজুটি কাজের পাশাপাশি নিজেদের সময় দিতে ভোলেননা বরং অতিমারী পরিস্থিতিতে অবসাদে ভুগলে মন ভালো করতে পাহাড়ের কোলে ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার এই মিষ্টি অ্যাডভেঞ্চারপ্রেমী জুটি।

এদের দুজনের সোশ্যাল মিডিয়া উঁকি দিলে দেখা যায় একসাথে কখনো পাহাড়ে তো কখনো সমুদ্রে অবসর সময় কাটিয়েছেন। তবে এসবের মাঝেই কিছুদিন আগে টলিপাড়াতে গুঞ্জন শুরু হয় , এবছর নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোহিনী এবং রণজয়। দু’বছরের প্রেমজীবন এবার ছাতনাতলায় পরিণতি দিতে চাইছেন দুজনেই। বিয়ের জল্পনা তুঙ্গে উঠতেই এক সংবাদমাধ্যমে কথা বললেন রনজয়। তিনি জানালেন, দুজনেই বিয়ে নিয়ে ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু এখনই কিছু হচ্ছে না। কারণ হল করোনা। রণজয় চলতি বছরের শেষে বিয়ে করতে চাইলেও করোনা পরিস্থিতির জন্য সোহিনী এখন বিয়ে করতে চাননা। সোহিনীও জানান, অন্তত করোনা আবহে সাত পাকে ঘোরার পরিকল্পনা নেই। অভিনেত্রীর অনেক বন্ধু, তাই সকলের উপস্থিতিতে নিজের মনের মানুষের সাথে ঘর বাঁধতে চাইছেন।

বিয়ের প্ল্যান আপাতত ক্যান্সেল হয়ে গেলেও সম্প্রতি এক সংবাদমাধ্যমের জন্য একসঙ্গে পুজোর ফটোশ্যুট সারলেল সোহিনী-রণজয়। বৃষ্টির দিনে আরো কাছাকাছি এলেন এই জুটি। ক্যামেরায় ধরা পড়ল তাঁদের দুষ্টু মিষ্টি রসায়ন। বিভিন্ন রকম ছবি তোলার ফাঁকে ফাঁকেই চলছিল খুনসুটি। সোহিনীর থেকে রণজয়ের সাজতে বেশি সময় লাগে তাই তাঁকে প্রেমিকা সোহিনী ‘কার্তিক ঠাকুর’ বলে সম্বোধন করলেন রাগম্মম সোহিনী। কখনও আবার রণজয় প্রেমিকাকে কাছে টেনে দেখে নিচ্ছেন তাঁর সাজ।

এই দিন দুজনে তিন ধরনের পোশাকে সেজেছেন। প্রথমে লাল পেড়ে সাদা শাড়িতে সোহিনী যখন নিজেকে মোহময়ী রুপে সাজিয়েছেন, রণজয় তখন পরেছেন লাল রঙা পাঞ্জাবি পড়ে হ্যান্ডাসাম হাঙ্ক। যেমন তাঁদের প্রেমের মতোই মেজাজ বদলায় পোশাকেও। এরপরেই লাল-সাদা ছেড়ে গায়ে ওঠে কালো। স্লিভলেস কুর্তি পড়ে রণজয়কে জড়ালেন তিনি। সোহিনীর প্রেমিকও কালো পাঞ্জাবিতে সেজে উঠেছেন তখন।

সাদা-লাল এবং কালোর পর আরও একটু বর্ণিল তাঁরা। বেগনি রঙের কুর্তিতে আরো উজ্জ্বল মিস সোহিনী তখন নীল পাঞ্জাবিতে তাঁর পাশেই মিস্টার পারফেক্ট রণজয়। নতুন সাজে রঙিন হয়ে উঠেছে তাঁদের প্রেমও । মৃদু হেসে সোহিনীকে রণজয় বললেন, “একটু কাছে আয়, আমাকে ভাল করে দেখ।’’ এদের সাজ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026