বাংলা সিরিয়াল

Solanki Roy: ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে পর্দার খড়ি, দেখেই অসন্তুষ্ট ভক্তমহল

সোলাঙ্কি রায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। স্টার জলসার ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের মেখলা চরিত্র অভিনেত্রীকে দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল। তবে এই মুহূর্তে তিনি তার প্রিয় দর্শকদের কাছে ‘খড়ি’ হিসাবেই পরিচিত। স্টার জলসার এক নম্বর ধারাবাহিক ‘গাঁটছড়া’তে এই মুহূর্তে খড়ির চরিত্রেই অভিনয় করছেন তিনি। শুরু থেকেই তার এই চরিত্র রীতিমতো নজর কেড়েছে সকলের। তবে সম্প্রতি নিজের অভিনয়ের জন্য নয় নিজের পোশাকের সূত্র ধরেই নেটিজেনদের মাঝে চর্চায় অভিনেত্রী।

পর্দায় শাড়িতে আর না হয় সালোয়ার কামিজে দেখা মেলে সোলাঙ্কি রায়ের। তবে বাস্তব জীবনে বেশ ভালই স্টাইলিশ অভিনেত্রী। অভিনয়ের সূত্র ধরে অনেকসময় পর্দার তারকারাই হয়ে ওঠেন সাধারণ দর্শকদের ঘরের মানুষ। যার জন্য অনেকসময় দর্শকরা রিল ও রিয়েল লাইফের পার্থক্যটা ভুলে যান। সম্প্রতি তেমনি এক ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। তবে এমন ঘটনা অভিনেত্রীর কাছে নতুন কিছু নয়, অভিনেত্রী হিসেবে এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার পাতায় খুব একটা সক্রিয় থাকতে পছন্দ করেন না অভিনেত্রী। তবে থেকে থেকেই নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। কয়েকদিন আগে অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে লাল-সাদা স্ট্রাইপের একটি তাঁতের শাড়িতে দেখা গিয়েছে। খোলা পিঠে ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন সোলাঙ্কি। খোলা চুলে, ভিজে গায়ে দেখা গিয়েছে তাকে। সেভাবে মেকাপ নিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শুধু কাজল কালো চোখে উপরের দিকে তাকিয়ে ছিলেন তিনি। এই বেশে সোলাঙ্কিকে যে বেশ মোহময়ী লাগছিল, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

অভিনেত্রীর এই সাজ দেখে একেবারেই সন্তুষ্ট নন তার ভক্তরা। নেটিজেনরাও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সরাসরি এই ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কেউ লিখেছেন, অন্য অভিনেত্রীদের থেকে তাকে আলাদা ভাবলেও, তিনিও সেই একই রকম হয়ে গেলেন। আবার কেউ অসন্তোষ নিয়ে লিখেছেন, তিনি দিনদিন খোলামেলা হয়ে যাচ্ছেন। এমন নানা ধরনের মন্তব্য ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে।

তবে কটাক্ষের পাশাপাশি প্রশংসা পেয়েছেন তিনি। অভিনেত্রীর ভক্তমহলের একাংশ অভিনেত্রীর রূপে মুগ্ধ। তারা রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তবে এখনো পর্যন্ত এই কটাক্ষ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। স্বভাবতই এই ধরনের ঘটনা এড়িয়ে চলেন তিনি। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন তিনি। যিশু সেনগুপ্তর বিপরীতে ‘বাবা বেবি ও’তে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে বলাই বাহুল্য, অভিনেত্রী এখন নিজের কর্মজীবনের সাফল্য উপভোগ করছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026