বিনোদন

স্লিট স্কার্ট পোশাকে বেলি ডান্স, নোরা ফতেহির গানে নেচে মঞ্চ মাতালেন ‘খড়ি’ শোলাঙ্কি

এই মুহূর্তে স্টার জলসার এক নম্বর ধারাবাহিক ‘গাঁটছড়া’। শুরু থেকেই ঋদ্ধি-খড়ি জুটি মন জয় করে নিয়েছে সকলের। তাদের নরমে-গরমে সম্পর্ক পছন্দ দর্শকদেরও। কয়েকদিন আগে স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হয়েছে পরিবার অ্যাওয়ার্ডস্। সেখানেই একেবারে ছকভাঙা সাজে দেখা মিলেছে পর্দার খড়ির, যা দেখে অবাক হয়েছেন সোলাঙ্কি রায়ের ভক্তরাও। পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে একেবারে অন্যরূপে হাজির হয়েছিলেন তিনি। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল নেটদুনিয়ায়।

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের মঞ্চে সোলাঙ্কি রায়কে একেবারে অন্যরূপে দেখা গিয়েছে এদিন। এই মঞ্চে অভিনেত্রীকে থাই স্লিট স্কার্ট ও মানানসই ব্লাউজে দেখা গিয়েছে। লাল রঙে মানিয়েছিলো অভিনেত্রীকে। সাথে একেবারে অন্যভাবে সেজেছিলেন সোলাঙ্কি। তাকে নোরা ফতেহি-র ‘কুসু কুসু’, ও জাহ্নবী কাপুরের ‘লেটস দ্য মিউজিক প্লে’এর সাথে নাচতে দেখা গিয়েছে এই মঞ্চে। তার এই রূপ দেখে অবাক হয়েছেন সকলেই। শুধুমাত্র একা পারফর্ম করেননি তিনি। এদিন ‘গাঁটছড়া’র বাকি সদস্যদের সাথেও নাচতে দেখা গিয়েছে তাকে।

‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের মাধ্যমেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছিলেন সোলাঙ্কি রায়। ধারাবাহিকে তার বিপরীতে দেখা গিয়েছিল বিক্রম চ্যাটার্জীকে। দর্শকমহলে তাদের রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল। এরপরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। সেইসময় একটু দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। এরপরে অভিনেত্রী অভিনয়ে ফিরে আসেন ওয়েব প্ল্যাটফর্মের হাত ধরে। ‘পাপ’ ও ‘মন্টু পাইলট’এ দেখা মেলে তার। এরপর যীশু সেনগুপ্তর বিপরীতে ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয় করতে দেখা যায় সোলাঙ্কিকে। এই মুহূর্তে ছোটপর্দায় গৌরব চ্যাটার্জীর সাথেই রাজ করছেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026