ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Solar car: ইলেকট্রিকের পর এবার আসছে সৌরশক্তি চালিত টাটা ন্যানো, মাত্র ৩০ টাকায় চলবে ১০০ কিলোমিটার

ভারতের প্রতিদিন নতুন নতুন প্রতিভাবান মানুষের খোঁজ মেলে। আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে যাই আমরা এমন কিছু আবিষ্কার দেখতে পাই যে আমাদের একেবারে অবাক করে দেয়। আজ এমনই একটি আবিষ্কার আমরা দেখতে চলেছি যা আপনাকে একেবারে চমকে দেবে। এই ঘটনাটি ঘটেছে খোদ পশ্চিমবঙ্গে। বাংলার একজন ব্যক্তি যিনি আগে একটি টাটা ন্যানো গাড়ির মালিক ছিলেন তিনি নিজের গাড়িকে সোলার গাড়িতে পরিণত করে ফেলেছেন। তার এই প্রতিভা আজ সোশ্যাল মিডিয়ায় হয়েছে একেবারে ভাইরাল। চলুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি পেট্রোল চালিত টাটা ন্যানো গাড়িটিকে সৌরশক্তি চালিত টাটা ন্যানোতে রূপান্তর করেছেন।

পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ব্যবসায়ী মনোজিত মন্ডল পেট্রোলের দামের কারণে বিরক্ত হয়ে গিয়ে নিজের গাড়িটিকে সোলার গাড়িতে রুপান্তর করে ফেলেছেন। গাড়ি থেকে ছাদ সরিয়ে তিনি সেখানে একটি সোলার প্যানেল বসিয়েছেন এবং সেই সোলার প্যানেলের মাধ্যমে শক্তি ব্যবহার করে তিনি গাড়ি চালাচ্ছেন এখন। এই সোলার কার শুধুমাত্র প্যানেলের মাধ্যমেই চার্জ হয় এবং ১০০ কিলোমিটার চলতে মাত্র ৩০ টাকা খরচ হয়। আজ যখন অনেক কোম্পানি সোলার গাড়ি তৈরি করার কথা ভাবছে তখন টাটা ন্যানোকে সোলার গাড়িতে রূপান্তর করে এই ব্যক্তি অবাক করে দিয়েছেন সকলকে। আপনাদের জানিয়ে রাখি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইতিমধ্যেই সোলার গাড়ি চালু করা হয়েছে। কিন্তু কোম্পানি এখানে সোলার গাড়ি চালু করার আগেই মনোজিৎ বাবু তার বুদ্ধির মাধ্যমে টাটা ন্যানোকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন।

তাকে এই গাড়ির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এর টপ স্পিড এখনো পরিবর্তিত হয়নি কারণ এর ইঞ্জিন চেঞ্জ করেননি তিনি। তবে প্রতিমুহূর্তে এই গাড়িটি পরীক্ষা করা হচ্ছে। যদি কোন ভাবে এর চার্জ হতে সময় বেশি লাগে বা এর ব্যাটারি এবং এর ইঞ্জিন খারাপ হয়ে যায় তখন নতুন ভাবনাও তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। বর্তমানে এই ধরনের উদ্ভাবন বেশ প্রশংসনীয় এবং ভারতে মনোজিৎ বাবুর মতো কয়েকজন লোকেরও প্রয়োজন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026