করোনার প্রভাবে বন্ধ হতে পারে নেতাজি ও রাণী রাসমণি ধারাবাহিক
কৌশিক পোল্ল্যে: খুব তাড়াতাড়িই হয়তো শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজি’ ও ‘করুণাময়ী রাণী রাসমণি’। সূত্রের খবর অনুযায়ী, লকডাউন পরবর্তী প্রভাব পড়তে চলেছে এই দুই ধারাবাহিকের উপর। যেহেতু উক্ত চ্যানেলে ইতিমধ্যেই দুটি নতুন ধারাবাহিক ‘কাদম্বিনী’ ও ‘ক্ষীরের পুতুল’এর প্রোমো দেখানো হচ্ছে যার শ্যুটিং লকডাউন খুললেই শুরু হবে, অতএব নতুন দুই ধারাবাহিককে শ্লট দিতেই পুরোনো দুটি ধারাবাহিক শেষ করার কথা ভাবছে চ্যানেল কর্তৃপক্ষ।
হুট করেই এই দুই ধারাবাহিক বন্ধ করা হবে না বরং বেশ কয়েকটি এপিসোডে এগুলি শেষ করে দেওয়া হবে, ততদিনে নতুন দুই ধারাবাহিকের শ্যুটিং পর্বও খানিকটা এগিয়ে থাকবে এমনটাই পরিকল্পনা চলছে। প্রথমে ‘ত্রিনয়ণী’ ধারাবাহিকটি বন্ধ করে তার পরিবর্তে ‘কাদম্বিনী’ চালু করার কথা থাকলেও ‘ত্রিনয়ণীর’ শ্যুটিং পর্ব বাড়ানো হয় এবং এরপরই শুরু হয়ে যায় লকডাউন।
লকডাউন পরবর্তী সময়ে করোনা নিয়ে সাবধানতা অবলম্বন করতে অন্যান্য ধারাবাহিকে এক দৃশ্যে দুজন শিল্পী নিয়ে কাজ করা সম্ভব হলেও ‘নেতাজি’ কিংবা ‘রাণী রাসমণী’র মতো পিরিয়ড ড্রামা ধারাবাহিকে তা কখনোই সম্ভব নয় ফলে এরকম কঠোর সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।
এর আগেও কালার্স বাংলা নামক একটি চ্যানেলে লকডাউনের প্রভাবে চারটি চলতি ধারাবাহিক বিনা নোর্টিশে বন্ধ করা হয় ফলে কাজ হারিয়েছেন টেকনিশিয়ানসহ বহু শিল্পী। এরপর সেই প্রভাব আরও অন্যান্য ধারাবাহিকের উপর পড়বে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে চিন্তার বিষয় ‘রাণী রাসমণি’ এই মুহূর্তে যথেষ্ট টিআরপি গ্র্যাব করেছে সেরকম একটি ধারাবাহিককে বন্ধ করে ‘কাদম্বিনী’ শুরু করা খুবই চাপের যেহেতু স্টার জলসা ইতিমধ্যেই ‘প্রথমা কাদম্বিনী’ শুরু করে দিয়েছে ফলে দর্শকদের মনে কতখানি গ্রহনযোগ্যতা পাবে জি বাংলার ‘কাদম্বিনী’ সেই নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে চ্যানেল কর্মকর্তাদের কপালে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…