নিউজ

নতুন বছরে কিছু নিয়ম, যা আপনাকে মানতেই হবে

নয়াদিল্লি: বিষে ভরা ২০২০ পার হয়ে গিয়েছে। এসেছে নতুন বছর ২০২১। গোটা বিশ্বে সকলের একটাই কামনা, নতুন বছর যেন সকলের ভাল যায়। এই নতুন বছরে করোনা বিশ্ব থেকে নির্মূল হয়। আবার যেন জীবনের ছন্দ ফিরে আসতে পারে। তবে এই নতুন বছরে অনেকগুলো নতুন নিয়মকে নিয়েই আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে। অন্তত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এমনটাই বলছে।

আজ, শুক্রবার নতুন বছরের প্রথম দিন। আর এই ১লা জানুয়ারি থেকে বদলাতে চলেছে একাধিক নিয়ম, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের ওপরে৷ চেক পেমেন্ট থেকে ইউপিআই ও জিএসটি রিটার্ন সংক্রান্ত সমস্ত নিয়ম বদলাতে চলেছে৷

আর এবার একনজরে দেখে নিন, এইসব নতুন নিয়মগুলি, যা আপনাকে মানতে হবেই।…

● ১ জানুয়ারি অর্থাৎ আজ থেকে বদলাতে চলেছে চেক পেমেন্ট সংক্রান্ত নিয়ম৷ এর ফলে ৫০ হাজার টাকা বা তার বেশি পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম লাগু হতে চলেছে৷ এই নিয়ম চেক জারি কর্তাদের একাধিক তথ্য কনফার্ম করতে হবে৷ তবে এটা সম্পূর্ণ অ্যাকাউন্ট হোল্ডারদের উপর নির্ভর করবে যে তাঁরা এই সুবিধা নিতে চান কিনা৷

● রিজার্ভ ব্যাঙ্ক কনট্যাক্টলেস কার্ড লেনদেনের লিমিট ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করে দিয়েছে৷ এর ফলে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পিন নম্বর ছাড়া ৫০০০ টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন৷

● নতুন বছরে নতুন গাড়ি কিনতে চান? তাহলে জেনে রাখুন, দাম বাড়তে চলেছে আপনার পছন্দের গাড়ির। অটোমোবাইল সংস্থা জানুয়ারি ২০২১ থেকে একাধিক গাড়ির মডেলের দাম বাড়াতে চলেছে৷ মারুতি ও মহিন্দ্রার পর এবার রেনো ও এমজি মোটর গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই৷

● ল্যান্ডলাইন থেকে মোবাইলে কল করার জন্য আজ থেকে বাড়ছে খরচ৷

● বিদ্যুৎ মন্ত্রক ১লা জানুয়ারি থেকে উপভোক্তাদের অধিকার সংক্রান্ত নিয়ম লাগু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে৷

● মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান? তাহলে সেক্ষেত্রেও বদল ঘটতে চলেছে। আজ থেকে নিয়মের মাল্টিক্যাপ মিউচ্যুয়াল ফান্ডের জন্য অ্যাসেট অ্যালোকেশনের নিয়মে বদল করেছে SEBI ৷ নতুন নিয়মে ফান্ডের ৭৫ শতাংশ ইক্যুইটিতে ইনভেস্ট করা বাধ্যতামূলক যা এখন ৬৫ শতাংশ রয়েছে৷ SEBI-র নতুন নিয়ম অনুযায়ী মাল্টিক্যাপ ফান্ডের স্ট্রাকচারে বদল করা হবে৷

● নতুন বছরের প্রথম দিন থেকে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্টের জন্য বেশি টাকা দিতে হবে৷

● নতুন বছরে বদল ঘটতে চলেছে জিএসটি রিটার্ন নিয়মের ক্ষেত্রেও। এক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের জিএসটি ফাইল করার সুবিধা মিলবে৷ নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত ব্যবসায়ীদের টার্নওভার ৫ কোটিক কম তাদের প্রতি মাসে রিটার্ন জমা করতে হবে না৷

● ১ জানুয়ারি থেকে কম প্রিমিয়ামে বিমা কেনা যাবে৷ IRDAI এর তরফে সমস্ত বিমা সংস্থাকে সরল জীবন বিমা লঞ্চ করার ঘোষণা করা হয়েছে৷ এক্ষেত্রে সুবিধা হবে মধ্যবিত্তদের।

● নতুন বছরে হোয়াৎসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ আসতে পারে। কারণ, বেশ কিছু অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করার বন্ধ করে দেবে৷ যে সমস্ত সফ্টওয়ার পুরনো হয়ে গিয়েছে সেগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026