জীবনযাপন

হৃদপিন্ডের সুস্বাস্থ্যে জন্য করণীয় কিছু অভ্যাস!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : অনেকেই জানেনা হৃদপিন্ডের সুস্থতা কিভাবে বজায় রাখতে হয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে প্রতিদিন প্রচুর মানুষ হৃদপিণ্ডের অসুস্থতায় ভুগছে। একটু সচেতনতা ও সঠিক খাদ্যাভ্যাসে মানুষ হৃদপিণ্ডের অসুস্থতা থেকে সহজেই মুক্তি পেতে পারে। এই বিষয় সম্পর্কে পুষ্টিবিদরা একটি বিস্তারিত গবেষণা করে সঠিক খাদ্য পুষ্টি কি হতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। পুষ্টিবিদরা নিয়মিত তরতাজা সবজি, ফল, বাদাম, মরটশুটি খাওয়ার কথা বলেছেন। চর্বিযুক্ত প্রাণীজ প্রোটিন যেমন- লাল মাংস (গরু, খাসি) এড়িয়ে চলাই ভালো। তবে মুরগির মাংস ও মাছ খাওয়া যেতে পারে। হৃদপিন্ডের সুস্থতায় ঘি, মাখন, পনির পুরোপুরি বাদ দিতে হবে ও রান্নার সময় অল্প তেল দিয়ে রান্না করতে হবে। রান্নায় জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন। এটি রক্তে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। জলপাইয়ের তেল হৃদপিণ্ডে পুষ্টি প্রদান করবে ও রক্তচাপ কমাতে সাহায্য করবে। পুষ্টিবিদরা ভাজাপোড়া জাতীয় খাবারও পুরোপুরি বাদ রাখার কথা বলেছেন। ভাজা পোড়া জাতীয় খাবার হৃদপিন্ডের যথেষ্ট ক্ষতি সাধন করে থাকে। পুষ্টিবিদদের মত অনুযায়ী হৃদপিন্ডের সুস্থতার জন্য বিভিন্ন রকমের সবজি খাওয়া শ্রেয় এবং এর পাশাপাশি উপযুক্ত ব্যায়াম করাও আবশ্যক।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026