জীবনযাপন

মহিলাদের প্রজনন সংক্রান্ত ক্যান্সারের কিছু লক্ষণ ও তার প্রতিকার !

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ক্যান্সারে ভারতীয় মহিলাদের মৃত্যুর হার আজও অনেক বেশি। এর মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার ইত্যাদিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। একটি সমীক্ষায় দেখা গেছে যে, প্ৰতি বছর প্রায় ৯০০০০ মহিলা আক্রান্ত হয় শুধুমাত্র প্রজনন সংক্রান্ত ক্যান্সারে। চিকিৎসকের মতে এই ধরণের ক্যান্সার শেষ পর্যায়ে যাওয়ার আগে ১৫-২০ বছর সময় দেয়। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি রোগ নির্ণয় করা সম্ভব হয় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব হয়। দেখে নিন এই বিষয়ে বিস্তারিত-

বিভিন্ন ধরনের প্রজনন সংক্রান্ত ক্যান্সার, যেগুলো সম্মন্ধে মহিলাদের সচেতন থাকা দরকার-

যে প্রজনন ক্যান্সার গুলো নিয়ে মহিলাদের সচেতন থাকা দরকার সেগুলো হলো স্তন ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, যোনিদ্বার/ভালভার ক্যান্সার, যোনি/ভ্যাজাইনার ক্যান্সার, জরায়ুসংক্রান্ত এন্ডমেট্রিয়াল, ফ্যালোপিয়ান টিউবস ও ডিম্বাশয়/ওভারিয়ান ক্যান্সার। এগুলোর মধ্যে স্তন ক্যান্সার সব চেয়ে বেশি হয়ে থাকে। ভারতীয় মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যান্সার সবচেয়ে বেশি হতে দেখা যায়।

কি ধরনের পূর্বাভাস যেগুলো থেকে বোঝা যায় প্রজনন সংক্রান্ত ক্যান্সার হয়েছে-

১. যোনিপথ থেকে অস্বাভাবিক রক্তপাত ও স্রাব।
২. পেলভিক পেন বা প্রেসার। পেটে বা পিঠে ব্যথা।
৩. যোনিদ্বারে চুলকানো বা জ্বালাযন্ত্রণা।
৪. যোনিদ্বারের রং বদল, যোনিদ্বারে ফুসকুড়ি, ঘা, জড়ুল, আলসার ইত্যাদি যদি হয়।

প্রজনন সংক্রান্ত ক্যান্সার কি প্রতিরোধযোগ্য? কি কি প্রতিরোধী ব্যবস্থা নেওয়া সম্ভব?

নিয়মিত স্ক্রীনিং ও সেলফ এক্সামিনেশন এর ফলে কিছু বিশেষ ধরণের গাইনকলজিক ক্যান্সার প্রাথমিক স্তরে নির্ণয় করা সম্ভব আর প্রাথমিক স্তরে চিহ্নিত করলে এর থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। পারিবারিক স্বাস্থ্য সংক্রান্ত ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল থাকা জরুরি। পরিবারে যদি আগে কারও এমন থেকে থাকে তাহলে আগে থেকেই সাবধান হওয়া যায়। এছাড়াও ঠিকঠাক খাদ্য ও ব্যায়াম ক্যান্সার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026