নিউজ

এক নজরে জেনেনিন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির সম্পর্কে কিছু অজানা কথা

শ্রেয়া চ্যাটার্জি: 1952 সালের 28 শে ডিসেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন অরুণ জেটলি। তার পিতার নাম মহারাজ কিশান জেটলি। মাতা ছিলেন শ্রীমতি রতনপ্রভা জেটলি। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন। 1982 খ্রিস্টাব্দে সংগীতা ডোগরা কে তিনি বিবাহ করেন। তার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান তারা হলেন রোহন জেটলি ও সোনালী জেটলি। 1977 খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন হাইকোর্টের আইন প্র্যাকটিস করেছেন, পরবর্তী সময়ে ভারতের সুপ্রিম কোর্টে আইন প্র্যাকটিস করতেন। 1990 সালে জানুয়ারি মাসে দিল্লি হাইকোর্টের সিনিয়র এডভোকেট হিসেবে মনোনীত হন। 2014 খ্রিস্টাব্দের 27 মে থেকে 2018 এর 14 ই মে পর্যন্ত কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রী ছিলেন। তিনি কিছুদিন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন। 2017 সালে তিনি আবার প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে আসেন। 2018 সালে রাজ্য সভায় তিনি আবার পুনর্নির্বাচিত হন।

রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন অরুণ জেটলি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভারত সরকারের অর্থ এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। তিনি শুরু থেকেই ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন। 1975 সালে জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধির সরকারের বিরুদ্ধে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেন অরুণ জেটলি। সেই সময় তিনি যুব মোর্চার আহ্বায়ক ছিলেন। প্রথমে তাকে আটক করে আমবালা জেলে রাখা হয়েছিল পরে দিল্লির তিহার জেলে আটকে রাখা হয়। বাজপেয়ী সরকারকে ওকে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জেঠলি।মোদি সরকারের আমলে প্রতিরক্ষা মন্ত্রকের বাড়তি দায়িত্ব সামলেছেন তিনি। ইউপিএ আমলে 2009 থেকে 2014 সাল পর্যন্ত অরুণ জেটলি রাজ্যসভার বিরোধী দলনেতা দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে শেষ 2019 এর লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। 9 আগস্ট 2019 দিল্লির এইমস হাসপাতাল তিনি ভর্তি হন। দুই সপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি থাকার পরে অবশেষে তিনি 24 শে আগস্ট 2019 তারিখে প্রয়াত হন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026