নিউজ

ক্রীড়া জগতে ইন্দ্রপতন, চলে গেলেন নদীয়ার বিশিষ্ট ফুটবলার সোনাদা

মলয় দে, নদীয়া : চলে গেলেন বিশিষ্ট মানুষ শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের সুনিল চ্যাটার্জি। ওরফে সোনাদা, ইগতকাল রাতে বার্ধক্যজনিত নানান রোগে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। 1930 সালে তার জন্ম হয়। সুনীল চ্যাটার্জী ছোট্টবেলা থেকেই ফুটবল যেন তার কাছে এক অন্যরকম অনুভুতি ছিল। নিজেও ফুটবল খেলতে খুবই ভালবাসতেন।

বাল্য বয়সে নানারকম ভাবে গাছের ডাব, গাছের বাতাবি লেবু দিয়ে ফুটবল বানিয়ে তিনি খেলতেন। একটু বয়স বাড়তেই কয়েকজন বন্ধু মিলে 1940 সালে প্রতিষ্ঠা করলেন শান্তিপুর সবুজ সংঘ নামে ক্লাবটি। তারপর থেকেই সারা জীবন তিনি এই ক্লাবের অন্যতম দায়িত্ববান সদস্য ছিলেন। অত্যন্ত ভালো ফুটবল খেলতেন তিনি স্বাধীনতা-পরবর্তী 1958 সালে মর্যাদাপূর্ণ হুইলার শীল্ড সবুজ সংঘ দলের অন্যতম সদস্য ছিলেন।

ফুটবল জীবনে অসংখ্য খেলায় ক্লাব কে দায়িত্ব নিয়ে জিতিয়েছেন, তার খেলা দেখতে মাঠে ভিড় করতেন ফুটবলপ্রেমী থেকে পরিচিত সকলেই। খেলা থেকে অবসর নিয়ে তিনি সেখানেই থামেনি, তার লক্ষ্য ছিল একটাই আগামীদিনের লক্ষ্যে নতুন প্লেয়ার তৈরি করা তাছাড়াও তিনি ফুটবল খেলোয়াড় হিসাবে জীবনে অনেক সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি হঠাৎই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শান্তিপুর তথা বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে।

তার মৃতদেহ শান্তিপুর শিশু কাকলি স্কুল হয়ে নিয়ে যাওয়া হয় তার প্রিয় শান্তিপুর সবুজ সংঘ ক্লাবে। সেখান থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর নিয়ে যাওয়া হয় শান্তিপুর শ্মশানের উদ্দেশ্যে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। শান্তিপুর শ্মশানে উপস্থিত ছিলেন, শান্তিপুরের তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর ক্রিয়া প্রেমী মানুষ ও শান্তিপুরের সাধারণ মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026