বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে যে ভিডিওর সূত্র ধরে নেটমাধ্যমে চর্চায় রয়েছেন মৌমিতা, সেই ভাইরাল হওয়া ভিডিওতে ‘ডান্স স্টার মৌ’কে টলিউডের জিৎ-কোয়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি ‘শুভদৃষ্টি’র ‘ঐ আকাশ আমায় কাছে ডেকেছে’ গানটির সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে, প্রকৃতির মাঝেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। গানটির সাথে মানানসই সাজেও সেজে উঠেছিলেন মৌ। ভিডিওটি বানানোর সময় গ্রাম্য মেয়েদের মত উঁচু করে শাড়ি পরতে দেখা গিয়েছে তাকে। লাল ফিতে সহযোগে মাথায় বেঁধেছিলেন দুটি বিনুনিও। ৫ মাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করেছিলেন মৌ। বর্তমানে এই ভিডিওটি ৫ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন । প্রশংসাও করেছেন বহু মানুষ, ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে। রইল সেই ভিডিওই।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…