গোপনে এনগেজমেন্ট করে নিলেন সোনাক্ষী, শুধু দেখাই সার সলমন খানের

সালমান খান বলিউডের ভাইজান। তার ভক্তের সংখ্যা অগণিত। তার মহিলা ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবেনা। ভাইজানের জীবনে প্রেমিকার অভাব নেই। কেরিয়ারের শুরুর সময় থেকেই ভাইজানের জীবনে বলি ডিভাদের সমাগম। তবে এই ৫৬ বছর বয়সে এসেও ব্যাচেলরই রয়ে গিয়েছেন ভাইজান। এখনো পর্যন্ত তিনি কেন বিয়ে করেননি! সেই নিয়ে কৌতুহলের অভাব নেই। তবে মাঝে শোনা গিয়েছিল সোনাক্ষী সিনহার সাথে তার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তবে এই প্রসঙ্গে এই দুই তারকাকে মিডিয়ার সামনে কখনোই কথা বলতে শোনা যায়নি।

জানা গেছে, মাঝে নাকি বিয়ের সাজে সালমান ও সোনাক্ষীকে দেখা গিয়েছিল। সেই ছবি ভাইরালও হয়েছিল নেটদুনিয়ায়। তখন অনেকেই ভেবেছিলেন তারা হয়তো একে-অপরের সাথে জীবন কাটাতে চলেছেন। তবে সম্প্রতি সোনাক্ষী সিনহা গোপনে এনগেজমেন্ট করে নেওয়ায় শোরগোল পড়েছে নেটমহলে। নেটিজেনদের অনেকের দাবি ভাইজানকে না বলেই এমন কাজ করেছেন অভিনেত্রী। তবে সেই ছবি যে সত্যি ছিল না, তা স্পষ্ট। সম্ভবত কোন ছবির শুটিংয়ের খাতিরেই ঐ সাজে দেখা গিয়েছিল তাদের। সম্প্রতি সেই প্রসঙ্গ নিয়েই চর্চা চলছে নেটদুনিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছেন সকলকে। এমনকি নিজের হাতের আংটি দেখিয়ে ছবিও তুলেছেন তিনি। তবে কার সাথে নিজের জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন সেকথা এখনো প্রকাশ করেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, ইকবাল জাহির নামের এক ব্যক্তির সাথে আংটি বদল করেছেন তিনি। তবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য প্রমাণ মেলেনি। তবে কয়েকদিন আগে শোনা গিয়েছিল, খ্যাতনামা ব্যবসায়ী বান্টি সাচদেবার সাথে সম্পর্কে রয়েছেন তিনি। আর সেই নিয়ে ঘোর আপত্তি ছিল শত্রুঘ্ন সিনহার। তবে শেষপর্যন্ত তিনি ঠিক কার সাথে আংটি বদল করেছেন! তা অভিনেত্রী না বললে জানা সম্ভব নয়।

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলিতে একজন ব্যক্তির হাত স্পষ্ট। কখনো তার হাতে হাত রেখে, আবার কখনো তার কাঁধে মাথা রেখে, আবার কখনো তার হাত জড়িয়ে হাসতে হাসতে ছবি তুলেছেন অভিনেত্রী। তবে কোনো ছবিতেই অভিনেত্রীর মনের মানুষের চেহারার দেখা মেলেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের এনগেজমেন্টের কথা জানিয়ে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন সোনাক্ষী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডের একাধিক নামিদামি তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026