সোনাক্ষী সিনহা এই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, শীঘ্রই শত্রুঘ্নের জামাই হতে পারেন, দেখুন ছবি

বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর অসাধারণ সুন্দর অভিনয় এবং মিষ্টি এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে লাখ লাখ ভারতবাসীর। তিনি একদিকে যেমন গোটা চলচ্চিত্র ক্যারিয়ারে প্রচুর সম্মান অর্জন করেছেন, ঠিক অন্যদিকে তাঁর অর্থ বা সম্পত্তির কোনো কমতি নেই। এই অভিনেত্রী ভারতীয় দর্শকদের একাধিক সুপার ডুপার হিট হিন্দি ছবি উপহার দিয়েছেন। তবে সম্প্রতি এমনই এক খবর সামনে এসেছে যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। সোনাক্ষীর জীবনের এমন ব্যক্তিগত বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

আসলে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বিভিন্ন ধরনের খবর বা বলা যেতে পারে তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে প্রায় আলোচনা হতে থাকে। এই যেমন কিছুদিন আগেই আলোচনা শুরু হয়েছিল যে সালমান খানের সাথে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা। এমনকি বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তবে পরে জানা গিয়েছিল সবই কম্পিউটার গ্রাফিক্স এর কেরামতি। তবে সম্প্রতি খবর পাওয়া গিয়েছে যে অভিনেত্রী সোনাক্ষি সিনহা একটি ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। হয়তো শত্রুঘ্ন সিনহা ওই ছেলেকে নিজের বাড়ির জামাই করবেন।

সোনাক্ষী সিনহার নতুন প্রেমের কাহিনী এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। আসলে ওই ছেলেটির সাথে অভিনেত্রীকে অনেকবার দেখা গিয়েছে এবং প্রায়ই তারা একসাথে সময় কাটান। কি সেই ছেলের নাম? অভিনেত্রী যেই ছেলের সাথে এত সময় কাটাচ্ছেন তার নাম জাহির। প্রায়ই তারা একে অপরের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

নেটিজেনদের একাংশ মনে করছেন যে খুব শীঘ্রই হয়তো সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক পরিণতি পাবে। বাবা শত্রুঘ্ন সিনহা হয়তো জাহিরকে বাড়ির জামাই করবেন। তবে সম্প্রতি জাহিরকে এই সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েছেন যে সোনাক্ষী সিনহা তার একজন বন্ধু মাত্র। বন্ধু হিসেবে তারা একে অপরের সাথে সময় কাটান। তবে এই কথা মানতে নারাজ সিংহভাগ নেটিজেন। অন্যদিকে অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই প্রসঙ্গে এখনো কোনো মুখ খোলেননি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026