বিনোদন

সাধারণ মানুষের কাছে ‘ভগবান’! আগামী প্রধানমন্ত্রী সোনু সুদ, দাবি নেটিজেনদের

সোনু সুদ। তিনি এখন শুধুমাত্র অভিনেতা নন। খেটে খাওয়া মানুষের মুশাফির বললেও কিছু কম নিয়।এক কথায় বলতে গেলে এই অভিনেতার পরিচয় সাধারণ মানুষের কাছে শুধুই ভগবান। করোনার জন্য যেদিন থেকে ভারতবর্ষের মানুষ অসহায় হয়ে পড়েছে সেদিন থেকে সেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু। দিন আনা দিন খাওয়া মানুষকে যথাযথ সাহায্য করার চেষ্টা করে চলেছেন একবছর ধরে। আর এই ছবি আমার আপনার আর সকল সেলিব্রেটির সামনে ধরা পড়েছে। দেশের বহু মানুষের কাছে ভালোবাসা ও পেয়েছেন সোনু সুদ।

এবছর করোনা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আর এই মহামারি অবস্থায় সোনু সাধারণ মানুষের আর্তনাদে সাড়া দিয়েছেন। কারোর অক্সিজেনের ব্যবস্থা তো অনাথ শিশুদের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। এই অতিমারিতে অভিনেতার কার্যকলাপ গুনে শেষ করা যাবেনা। হাজার হাজার শিশু এমন রয়েছে, যাঁরা পড়াশুনা বন্ধ করে বসে আছে। কেউ অর্থের অভাবে পড়তে পারছে না আজ। সম্প্রতি সোনু করোনার কোপে যে সমস্ত শিশুরা নিজেদের বাবা-মকে হারিয়েছে তাদের সকলের শিক্ষার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে বলে ট্যুইটে আবেদন করেছিলেন সোনু নিজে।

দুঃস্থ শিশুদের পড়াশুনা বিনাপয়সায় করানোর দাবিতে সোনুর পাশে এসে দাঁড়িয়েছেন দেশি গার্ল। অভিনেতার এই আর্জিকে পুরোপুরি ভাবে সমর্থন করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোনুর এই ট্যুইটেকে সমর্থন করার জন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা লিখেছেন, সোনু সুদের এই পদক্ষেপ বেশ প্রশংসনিয়। এই অবস্থায় এই শিশুগুলোর দায়িত্ব কে নেবে, হাজার হাজার শিশুর ভবিষ্যৎ হয়ে যাচ্ছে অন্ধকার, তাই তাঁদের পড়াশোনা বিনামূল্যে করে দেওয়ার দাবি প্রিয়াঙ্কার। তিনিও অনুপ্রাণিত হয়েছেন তাঁর সহকর্মীর এই চিন্তা দেখে। সোনুর পরামর্শ অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই বিবেচনা করা উচিত, এই বিপুল সংখ্যক শিশুদের ভবিষ্যতের কথা ভেবে তাদের পড়াশোনার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

https://twitter.com/priyankachopra/status/1389159904498253826?ref_src=twsrc%5Etfw Copy Code

সোনু সুদের এই পোস্ট দেখে বহু অনুগামী প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই ভিডিয়োতেতেই একজন অনুরাগী লিখেই বসলেন, ‘সোনু সুদের আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।’ আর সেই কমেন্টে সমর্থন জানিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ লিখলেন দেশের এই চরম পরিস্থিতিতে সোনু সুদের মতোই একজন মানুষের প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন। তাহলে কি সত্যি সোনু সুদ কি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এর উত্তর সময় বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026