Sonu Sood : ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরালেন ‘মসিহা’ সোনু সুদ

এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। সেখানে আটকে রয়েছেন একাধিক ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। শেষপর্যন্ত কি হতে চলেছে! তা ভেবেই ভয়ে গা শিউরে উঠছে বেশিরভাগের। সেই যুদ্ধক্ষেত্র থেকে পড়ুয়াদের বের করে আনা একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কাজেই উদ্যোগী হলেন ‘মাসিহা’ সোনু সুদ।

এদিন টুইটারে অভিনেতা লিখেছেন, ইউক্রেনে ভারতের পড়ুয়াদের খুবই খারাপ সময় চলছে। সম্ভবত তার মতে পড়ুয়াদের সেখান থেকে বের করে আনা এখন সবচেয়ে কঠিন কাজ। এরপরে তিনি লেখেন, সৌভাগ্যবশত তারা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছেন। এরপর তিনি বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।

এই মুহূর্তে বর্তমান যুদ্ধক্ষেত্র থেকে বহু পড়ুয়া সীমান্ত পার করেছেন। সোনু সুদ ও তার দলের সহায়তায় বিদেশমন্ত্রকের অপারেশন গঙ্গার অংশ হতে পেরেছেন বহু ভারতীয় পড়ুয়া। অভিনেতা এবং তার দল রীতিমতো সেই সমস্ত পড়ুয়াদের মনে সাহস যুগিয়েছেন। পাশাপাশি সহায়তা ও সহযোগিতা করেছেন সেখান থেকে বেরিয়ে আসতে। এদিন তিনি নিজের পোস্টে আরো লিখেছেন, এটা তার কাজ ছিল। তিনি নিজের ভাগের কাজটা করতে পেরে ভীষণভাবে খুশি। তাকে সমর্থন করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ লিখেছেন সোনু সুদ।

জানা গেছে, কয়েকদিন আগেই সোনু সুদ চিঠি লিখে ভারতীয় দূতাবাসকে অন্য কোন উপায় ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিলেন। এর আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলেন। পাশাপাশি সেই চিঠিতে বিশেষ বিমানের ব্যবস্থা করে তাদের ফিরিয়ে আনার কথাও লিখেছিলেন তিনি। আটকে থাকা পড়ুয়াদের বেশ অনেকজনকে ফিরিয়ে আনতে পেরে এখন আবারো তাদের কাছে ‘মাসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026