গতকাল পর্যন্ত অসুস্থ ছিলেন সত্যজিৎ রায়ের অপু। করোনায় আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা তাঁর বেড়ে গিয়েছিলো। ফুসফুসের অতিরিক্ত চাপ এড়াতে গতকাল থেকেই অনেকবার অক্সিজেন দেওয়া হয়েছিলো। কোভিড এর পাশাপাশি সৌমিত্রর ‘ক্যান্সার-প্রেশার-সুগার-সিওপিডি’ এই চারটি সমস্যা রয়েছে, এই জন্যেই মেডিক্যাল বোর্ড বসে গিয়েছিলো।
ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড চিকিৎসা করছে কিংবদন্তী অভিনেতার। এরপর আজ সকালে সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীর ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছে। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে, এবং জ্বরটাও আর নেই।
অগণিত মানুষের ভক্তের কামনায় ভালো হয়ে উঠছেন সোনার কেল্লার ফেলুদা। সব থেকে আশার কথা হল, ফুসফুসে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি তাঁর। ভারতলক্ষ্মী স্টুডিওয় একটি ডকু ফিচারের শ্যুটিং ছিল সৌমিত্রর। সেখান থেকেই তাঁর অসুস্থতার লক্ষন প্রকাশ পায়। তারপর সরাসরি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…