সাধারণতঃ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রবাদ আছে, নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না। কিন্তু এই কথাকে সময় বিশেষে মিথ্যা প্রমাণিত করেছেন অনেক নায়িকাই। এবার সেই তালিকায় নাম জুড়ল ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu) এবং ‘রাধিকা’ স্বস্তিকা দত্ত (swastika dutta)-র। সম্প্রতি সৌমিতৃষা ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে ও স্বস্তিকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। সেই ছবিতে স্বস্তিকাকে পাউট করতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, স্বস্তিকার মুখটা একদম রসগোল্লার মতো। স্বস্তিকাও ছবিটি শেয়ার করে লিখেছেন, মিঠাই-এর দেওয়া নামটি মিঠাই-এর মতোই মিষ্টি।
পর্দার ‘মিঠাই’ সৌমিতৃষা বাস্তবেও কিন্তু মিষ্টির ভক্ত। ডায়েট মানলেও মিষ্টি ছাড়তে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছিলেন, কোচিং থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় প্রায়ই তিনি দোকানে দাঁড়িয়ে দু-চারটে মিষ্টি খেতেন।
‘মিঠাই’ -তে জমে উঠেছে মিঠাই ও সিদ্ধার্থের সম্পর্কের রসায়ন। টিআরপি রেটিংয়ে এক নম্বরে উঠে এসেছে ‘মিঠাই’। সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (adrita roy)। অপরদিকে জি বাংলায় ‘কি করে বলব তোমায়’ নিয়েছে পাঁচ বছরের লিপ। ছোট্ট অভির মাধ্যমে পাঁচ বছর পর দার্জিলিঙে দেখা হয়েছে রাধিকা ও কর্ণের। অভির ভূমিকায় অভিনয় করছেন আরুষ (Arush) এবং কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…