বাংলা সিরিয়াল

Soumitrisha Kundu: কালো শাড়িতে পর্দার মিঠাইয়ের মারকাটারি ফিগার স্পষ্ট, শাড়ির দাম জানলে অবাক হবেন

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরুর সময় থেকেই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ পর্দার মিঠাই একেবারে শুরু থেকে নিজের প্রাণবন্ত অভিনয় দক্ষতার মাধ্যমেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তার অভিনয়ে যে প্রথমদিন থেকেই প্রশংসার যোগ্য, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ছোট পর্দার অভিনেত্রী হওয়া সত্ত্বেও রূপে ও গুনে তিনি টেক্কা দিতে পারেন টলিউডের তবড় তাবড় অভিনেত্রীদের। তার চোখের চাহনিতে কুপোকাত তার অগণিত ভক্তরা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। পর্দায় সাবেকি সাজে তাকে দেখা গেলেও বাস্তবে তিনি যে যথেষ্ট মর্ডান, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। তবে কয়েকদিন আগেই পর্দার মিঠাইয়ের সাথে তার উচ্ছেবাবুর এক বছরের বিবাহ বার্ষিকী পালিত হয়েছে ধারাবাহিকের পর্দায়। সেখানে তাকে একটি কালো শাড়িতে দেখা গিয়েছিল, যাতে তাকে দেখে শুধু সিদ্ধার্থ নয় মুগ্ধ হয়েছিল তার ভক্তরাও। নিজের সেই লুক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার ও করে নিয়েছিলেন অভিনেত্রী। তার সেই ছবি যে নজর এড়ায়নি নেটিজেনদের, তা নিয়ে সন্দেহ নেই। এই শাড়িটি হাফ শিফন ও হাফ নেটের। এই শাড়ির বর্ডারে ও আঁচলে ছিল সিকুইন ওয়ার্ক। এই শাড়িতে পর্দার মিঠাইয়ের সৌন্দর্য যে আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

বিখ্যাত ফ্যাশন স্টাইলিশ রুদ্র সাহার কালেকশনের শাড়ি ছিল এটি। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত নন, তা নিঃসন্দেহে বলা চলে। টলিউডের ছোট বড় সমস্ত তারকাদের সাথেই ওঠা-বসা তার। তার নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। এই শাড়িটি প্লিট করেই পরতে দেখা গিয়েছিল মিঠাইকে। পাশাপাশি কোমরের বেল্টটি যে তার গ্ল্যামার আরো বাড়িয়ে দিয়েছিল, তা সৌমিতৃষার লুক দেখলেই স্পষ্ট হবে। নিজের এই লুক দিয়ে পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। শাড়ির সাথে মানানসই নেটের বেলুন স্লিভস্ ব্লাউজে দেখা মিলেছিল মিঠাইয়ের। তবে এই প্রথম না এর আগেও একাধিকবার রুদ্র সাহার স্টাইলে সেজে উঠতে দেখা গিয়েছে সকলের প্রিয় মিঠাইরানিকে।

এবার আসা যাক আসল কথায়, জানেন মিঠাইরানির এই শাড়ির দাম কত? জানা গেছে, রুদ্র সাহার কালেকশনের এই শাড়ির দাম ১৭ হাজার টাকা। এই মুহূর্তে মার্কেট ভরে গিয়েছে মিঠাইরানির এই শাড়িতে। সামনেই পূজো, সপ্তমী কিংবা অষ্টমীর যে কোন একদিন এই শাড়িতে সেজে ওঠাই যায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026