গত একবছর ধরে টেলিভিশনের পর্দায় ‘মিঠাই’ ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। এই একবছর ধরে মিঠাই এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন হিট ধারাবাহিক ‘গাঁটছড়া’র দৌড়াতে সেই এক নম্বর স্থান হারিয়েছে ‘মিঠাই’। তবে এই মুহূর্তে সেই স্থান ফিরে পেতে মরিয়া ‘মিঠাই’ ধারাবাহিকের পরিচালক।
ধারাবাহিক অনুরাগীরা সকলেই জানেন এই মুহূর্তে মিঠাইয়ে নিপা আর রূদ্রদার মিলন পর্ব চলছে। হল্লাপার্টি অনেক কান্ড করে নিপার মনের কথা দায়িত্ব নিয়ে বুঝিয়েছে রূদ্রদাকে। অনেক কান্ডের পর রূদ্রদা সারা দিল নিপার ভালোবাসায়। এবার মিঠাইকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য তার উচ্ছেবাবু প্ল্যান করছে হল্লাপার্টির সাথে। বলাই বাহুল্য, তুফান মেল ও দাদুর নাতি রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছে একে অপরের। এরপর কি হবে ধারাবাহিকের পর্দায় তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
সম্প্রতি ধারাবাহিকের মিঠাই একটি ইনস্টারিল শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে পাহাড়ি পোশাকে হিন্দি বলিউডের গানে রিল ভিডিও বানাচ্ছেন পর্দার মিঠাই। ‘খোয়ি খোয়ি আঁখোমে’ গানের সাথে রিল বানিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকের আউটডোর শুটিংয়ের জন্য মিরিক গিয়েছিল মিঠাই টিম। সেখানেই শুটিংয়ের ফাঁকে এই ভিডিওটি বানিয়েছেন মিঠাই রানী। এই মুহূর্তে তার এই রিল ভিডিওটি ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীদের একাংশ। রইল ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…