বিনোদন

Soumitrisha Kundu: পর্দার মিঠাইয়ের মডার্ন লুকে বোল্ড আউট নেটনাগরিকরা

এই মুহূর্তে টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সৌমিতৃষা কুন্ডু। জি বাংলার পর্দায় তাকে মিঠাই চরিত্রে দেখা যায়। গত একবছর ধরে এই চরিত্রের হাত ধরেই দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ‘মিঠাই’ ধারাবাহিক টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের মাঝে, এক নম্বর স্থানেই বসে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মিঠাই চরিত্রে অভিনয় করেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু দর্শকদের মাঝে অর্জন করেছেন এক বিপুল জনপ্রিয়তা। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেন আদৃত রায়। তাদের রসায়নও বেশ পছন্দ দর্শকদের।

পর্দার মিঠাই নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকেও বেশ সক্রিয়। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নেই। তিনি প্রায়ই নিজের অনুরাগীদের জন্য একাধিক রিল ভিডিওর পাশাপাশি নিজের একাধিক ছবিও শেয়ার করে থাকেন তিনি। অনেকসময় ধারাবাহিকের মিঠাইয়ের সাজেই ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও শুটিংয়ের ফাঁকে একা কিংবা নিজের সহ অভিনেতা-অভিনেত্রীদের সাথে ভিডিও বানিয়ে থাকেন তিনি, যা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরালও হয়। তবে বাস্তবে পর্দার মিঠাই বেশ ভালোই মডার্ন। তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

সৌমিতৃষা কুন্ডু সম্প্রতি নিজের একটি লাস্যময়ী ছবি শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীকে হালকা বেগুনি রঙের ক্রপ সোয়েটার ও কালো ট্রাউজার প্যান্টে দেখা গিয়েছে। খোলা চুলে, বিনা মেকাপে মডার্ন পোজ দিয়েছিলেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে নিজের মতো করে দিনটা কাটানোর কথা বলেছেন সকলকে। টলিপাড়াতেই এই ছবিটি তুলেছেন অভিনেত্রী, তা স্পষ্ট। অভিনেত্রী নিজের এই ছবি শেয়ার করা মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই প্রশংসায় ভরিয়েছেন তাকে। পর্দার তোর্সা অর্থাৎ অভিনেত্রী ত্বহ্নি লাহা রায় তার ছবিতে ‘মিস’ লিখেছেন। এই ছবিতে অভিনেত্রী একেবারে মডার্ন লুকে ধরা দিয়েছেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

তবে এই প্রথম নয়, এর আগেও মডার্ন পোশাকে মডার্ন পোজে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার সবকটিই সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের মাঝে এবং সকল নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে নিমেষে। ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করার আগেও সৌমিতৃষা অভিনয় করেছিলেন সান বাংলার একটি ধারাবাহিকে। সেখানেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মাঝে। তবে ‘মিঠাই’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করার পর থেকেই অভিনেত্রী হিসেবে দর্শকমহলে তার জনপ্রিয়তা বেড়েছে দশগুণ। বর্তমানে তিনি সকলের প্রিয় মিঠাই রানী হয়ে উঠেছেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026