সৌরভ গাঙ্গুলী, যিনি ক্রিকেটের মহারাজ নামে পরিচিত। খেলার মাঠে হোক অথবা মাঠের বাইরে সৌরভ গাঙ্গুলীর অবদান অনস্বীকার্য। ক্রিকেটজীবন শেষ হওয়ার পর বাংলার দাদা সিএবির প্রেসিডেন্ট পদে রয়েছেন। এর মাঝেই বড়সড় খবর এল সৌরভ গাঙ্গুলীকে নিয়ে।
বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা। এবার ‘সুপার-ওভারে’ ম্যাচ বের করে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন সৌরভ। আজ সোমবার, মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ গাঙ্গুলী। সচিব পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।
বোর্ডের সূত্রে খবর, রবিবার মুম্বাইয়ের ঘরোয়া বৈঠকে সৌরভকে সর্বসম্মতভাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদি সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন তবে ভারতীয় ক্রিকেট সার্বিক উন্নতি লাভ করবে বলে আশা করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…