ক্রিকেটজীবন শেষ হওয়ার পর বাংলার দাদা ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট পদ অধিকার করলেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা।
কিন্তু বিসিসিআইয়ের সভাপতি পদে বসার আগেই বাংলার মহারাজকে রাজনীতিতে স্বাগত জানিয়েছে দিলীপ ঘোষ। এছাড়া সৌরভের বোর্ড সভাপতি হওয়ার পেছনে রাজনীতির ছোঁয়া আছে বলে দাবি করেছেন মেদিনীপুর এর সাংসদ।
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে সৌরভের বসার পেছনে কি বিজেপির যোগ রয়েছে? অমিত শাহের কথাতেই কি এমন সিদ্ধান্ত? দিলীপ ঘোষের পর এবার জল্পনা উসকে দিল বাংলার বিজেপি নেতা অনুপম হাজরা।
তিনি ফেসবুক পোস্টে সৌরভ প্রসঙ্গে একটি কমেন্টে লেখেন,‘তৃণমূল নেত্রীর কথায় বিজেপি নাকি বাঙালি বিদ্বেষী। সেই বিজেপিই কিন্তু বিসিসিআইয়ের সভাপতি করল একজন বাঙালিকে।’তার এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনীতি থেকে শুরু করে দেশের ক্রিকেটমহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…