খেলা

Sourav Ganguly Biopic: নির্ধারিত হল শুটিংয়ের দিনক্ষণ, মহারাজের ভূমিকায় অভিনয় করছেন কে? জানুন বিস্তারিত

কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তবে দীর্ঘ আলোচনার পরেও শুটিংয়ের কাজ শুরু করতে পারেননি সিনেমা নির্মাতারা। চলতি বছরের জানুয়ারিতে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হলেও কয়েকদিনের মধ্যে বিষয়টি পুরনো বইয়ের ভাঁজে চাপা পড়ে। তবে সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে বড় ঘোষণা করেছে সিনেমার প্রযোজক অঙ্কুর গর্গ। আমরা আপনাদের জানিয়ে রাখি, গত দু’দিন ধরে কলকাতায় রয়েছেন দুই প্রযোজক লাভরঞ্জন (Luv Ranjan) এবং অঙ্কুর গর্গ।

সূত্রের খবর, এরই মধ্যে দুই প্রযোজক সৌরভ গাঙ্গুলীর বাড়িতে গিয়ে তার সাথে সিনেমা প্রসঙ্গে আলোচনা করেছেন। সিনেমার স্ক্রিপ্ট এবং কাস্টিং নিয়েও সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনা করেছেন তারা। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারি থেকে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখা হয়ে গেলে নভেম্বর-ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে পারে মহারাজের বায়োপিকের শুটিং।

তবে মহারাজের ভূমিকায় কোন বলিউড অভিনেতা অভিনয় করবেন তা নিয়ে এখনো খোলাখুলি ঘোষণা করেনি সিনেমাটির প্রযোজকরা। জানা গেছে ১৫০ কোটি টাকা বাজেটের এই সিনেমাতে সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় রণবীর কাপুরকে দেখতে চেয়েছেন মহারাজ। তবে সেই সিনেমাতে নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে খোলাখুলি জবাব দেননি সিনেমার প্রযোজকরা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, সিনেমাটি নির্মাণে ১৫০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজনের সেই বাজেট বাড়তে পারে বলে মনে করছেন সিনেমার প্রযোজকরা। উল্লেখ্য, মহারাজের বায়োপিকে সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় অভিনয় করার লিস্টে আরও দুই বলিউড অভিনেতার নাম উঠে এসেছে। জানা গেছে, বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং কার্তিক আরিয়ান রুপোলি পর্দায় ‘দাদা’ হওয়ার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026