খেলা

বোর্ডের মসনদ গিয়েছে তো কি হয়েছে, জীবনে আরও ‘বড় কিছু’ করব আমি, ইতিমধ্যেই লক্ষ্য স্থির করে ফেলেছেন সৌরভ

বিসিসিআই সভাপতি হবার দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন সৌরভ। আর এবারে এই সভাপতিত্বের প্রসঙ্গ নিয়ে প্রথমবার মুখ খুললেন মহারাজ। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, বিসিসিআইয়ের মসনদ হারালেও জীবনে আরও বড় কিছু করার লক্ষ্য নিয়ে ফেলেছেন তিনি। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “আমি ভারতের হয়ে খেলার পরে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। তারপরে সেখান থেকে বিসিসিআইয়ের সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরও বড় কিছু করবো আমি। কিন্তু খেলোয়াড় জীবনের ১৫ বছর আমার জীবনের সবথেকে ভালো সময়।”

তাহলে কি এবার আইসিসি-তে যাবার কথা ভাবছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? কিন্তু সেখানেও তার যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে ভবিষ্যতে কি করতে চাইছেন মহারাজ? কিসের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি? সে বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও, ভবিষ্যতে যাই করুন না কেন, আবার শূন্য থেকে সবকিছু শুরু করবেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছেন, “সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসেবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে কোন নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও আমাকে শূন্য থেকেই শুরু করতে হবে।”

গত তিন বছরে বিসিসিআই সভাপতি হিসেবে তিনি কি করেছেন, তার একটি খতিয়ান তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “করোনা ভাইরাসের মতো দুঃসহ সময়ে সফলভাবে আমরা আইপিএল আয়োজন করতে পেরেছি। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রূপো পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য লাভ করেছে। ভারতীয় ক্রিকেট একটা অন্যরকম শক্তি লাভ করতে পেরেছে। তবে ক্রিকেটার হিসেবে আমার সময়টা আলাদা ছিল। সারা জীবন ধরে কেউ কিন্তু প্রশাসক হয়ে থাকতে পারে না। তাই পরিবর্তন প্রয়োজন।”

জীবনের ক্ষেত্রেও সৌরভ একটি করে পদক্ষেপ করতে পছন্দ করেন বলে জানিয়েছেন তিনি। দীর্ঘ পথ এগিয়ে যাবার জন্য এটাই তার লক্ষ্য বলে স্পষ্ট করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, “ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লম্বা যাত্রায় সফল হতে হলে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করতে হয়। শুরুতেই এক লাফে সাফল্যে পৌঁছে যেতে চাইলে তা সম্ভব হয় না। সেটা হতেও পারে না। কেউ একদিনে শচীন টেন্ডুলকার হয় না। নরেন্দ্র মোদি হয় না।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026