বিনোদন

Dadagiri: দেব- রুক্মিণীর গানে গা ভাসালেন স্বয়ং দাদা, দেখুন ভিডিও

‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে। আসন্ন এপিসোডে এই মঞ্চে উপস্থিত থাকবে ‘কিশমিশ’এর টিম। আর এই দিনেই ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ডে সকলের পাশাপাশি গা ভাসাতে দেখা যাবে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকেও।

এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ড। তারকা থেকে সাধারণ অনেককেই দেখা যাচ্ছে এর সাথে ইনস্টারিল বানাতে। ইতিমধ্যেই এই ট্রেন্ডি গা ভাসিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তার ছেলে। সাথে ছিলেন দেবও। পাশাপাশি রয়েছেন আরো একাধিক তারকা ও হাজারো নেটিজেন। তবে সম্প্রতি এই ট্রেন্ডে দেব ও রুক্মিণীর পাশাপাশি যোগ দিলেন বাংলার মহারাজও। দাদাগিরির মঞ্চেই বানালেন ইনস্টারিল। সম্প্রতি সেই ভিডিওই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। দেব ও রুক্মিণী দুজনেই নিজেদের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন এই ভিডিওটি। শেয়ার করা মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে, আর সেটাই স্বাভাবিক। রইল সেই ভিডিও।

খুব শীঘ্রই দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাবে ‘কিশমিশ’এর টিমকে। এই মঞ্চে ছবির প্রচারের খাতিরেই আসবেন তারা। দাদাগিরির মঞ্চ গোটা বাংলার মানুষের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম। এদিন দাদাগিরি সেটে এসে দাদাকে সামনে পেয়ে সুযোগ ছাড়েননি দেব-রুক্মিণীও। দাদাকে সাথে নিয়েই বানালেন ইনস্টারিল ভিডিও। আপত্তি করেননি দাদাও। হাসিমুখেই এই রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে তাকে। ভিডিওটি বানানোর সময় মঞ্চে উপস্থিত ছিলেন আরো অনেকেই। তারাও খুশিমনে সামিল হয়েছিলেন এই ট্রেন্ডে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। আগামী ২৯’শে এপ্রিল প্রেক্ষাগৃহে রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘কিশমিশ’ মুক্তি পেতে চলেছে। অপেক্ষায় দর্শকরাও। ছবির ট্রেইলার ও একাধিক গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’। যার এই সিজনের মূলমন্ত্র ছিল, ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়’। তবে এবার শেষের পথে দাদাগিরি। তার জায়গায় শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে অডিশন পর্ব। তবে এখনো পর্যন্ত দাদাগিরির ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিন আগেই দাদা নিজে একটি ছবি শেয়ার করে দাদাগিরি শেষ হয়ে যাওয়ার আভাস দিয়েছেন, যা নজরে এসেছে দাদাগিরি ভক্তদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026