বিনোদন

মেঘার ড্যান্স দেখে মুগ্ধ সৌরভ, দাদাগিরির সেটে তুমুল ভাইরাল ভিডিও

গতসপ্তাহের শেষে শনিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিল ‘পিলু’ ধারাবাহিকের বেশ কয়েকজন তারকারা। ধারাবাহিকের প্রচারের জন্য এসেছিলেন তারা। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন, মেঘা দাঁ। তার বিপরীতে আহিরের ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী। এদিন এনাদের দুজনের পাশাপাশি এসেছিলেন আরো বেশ কয়েকজন তারকারা। এদিন দাদার অনুরোধেই দাদাগিরির মঞ্চে নেচে দেখালেন ‘ডান্স বাংলা ডান্স’এর প্রতিযোগী মেঘা দাঁ। মুগ্ধ দাদার পাশাপাশি বাকিরাও।

দাদাগিরি রিয়্যালিটি শো-এর জগতে অন্যতম জনপ্রিয় একটি রিয়্যিলিটি শো। যা সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনা ছাড়া অসম্পূর্ণ। দাদাগিরির মঞ্চে প্রতি এপিসোডেই থাকে নতুন নতুন চমক। হাজির হন একাধিক তারকারাও। তবে বলাই বাহুল্য, দাদাগিরিতে আসার অন্যতম কারণ দাদা নিজেই। তবে এদিন পিলুর প্রচারে এসে, নেচে মঞ্চ মাতালেন স্বয়ং পর্দার পিলুই। এতদিন সে মঞ্চ মাতিয়েছে ডান্স বাংলা ডান্সের। এবার তিনি দাদাগিরির মঞ্চে নিজের নাচ দেখিয়ে মুগ্ধ করলেন স্বয়ং দাদার পাশাপাশি সকলকে। উল্লেখ্য, ডান্স বাংলা ডান্সের এই সিজনে তিনি চতুর্থ হয়েছেন।

সোমবার, ১০ই জানুয়ারি থেকে জি বাংলার পর্দায় সন্ধ্যা ৬.৩০ থেকে শুরু হচ্ছে ‘পিলু’ ধারাবাহিক। এদিন দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী নিজে পিলু অর্থাৎ মেঘাকে অনুরোধ করেন একটা ডান্স পারফর্ম্যান্স দেখানোর জন্য। দাদার অনুরোধ ফেলা অসম্ভব। শো চলাকালীন বলিউডের জনপ্রিয় ছবি ‘কালাঙ্ক’এর জনপ্রিয় গান ‘ঘার মরে পর্দেসিয়া’তে দুর্দান্ত নিয়েছে দেখালেন মেঘা। তার নাচ দেখে সৌরভ গাঙ্গুলী নিজেও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। উল্লেখ্য, এই এপিসোডে উপস্থিত সকলেই দাদাকে সামনে পেয়ে নানা ধরনের প্রশ্ন করেছেন, যার উত্তর দাদা মজার ছলেই দিয়েছেন সকলকে। রইল সেই ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026