না এবার বেহালা নয়, ঠিকানা বদল করলেন সৌরভ গাঙ্গুলি। সুদূর ইংল্যান্ডে নতুন একটি বাড়ি কিনলেন সকলের প্রিয় দাদা।যদিও বাড়ির নির্মাণকার্য এখনো শেষ হয়নি। গায়ে কালো ওভারকোটের ওপর সবুজ জ্যাকেট সঙ্গে মাথায় হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির পরিদর্শনে দেখা গেল তাকে।
কিছুদিন আগে কন্যা সানাকে নিয়ে কিছু ব্যাক্তিগত কাজে ইংল্যান্ডে গিয়েছিলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।বিভিন্ন ভঙ্গিতে ছবিও তুলেছিলেন তারা।কোনোসময় স্টিয়ারিং হাতে আবার কখনো স্টেশনে বাইরে ট্রেনের জন্য অপেক্ষারত বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে তার।
আরও পড়ুন : টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিশতরান করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার, জানালেন যুবরাজ
তাছাড়াও ফ্যানদের আবদার মেটাতে তাদের সাথে সেল্ফিও তুলতে দেখা গেছে তাকে।সোমবার ভোরে ইংল্যান্ড থেকে বাহরিন হয়ে কলকাতায় তিনি। ২১শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবেন সৌরভ গাঙ্গুলি। সেখানে ভারত বনাম নিউজিল্যান্ড এর প্রথম টেস্টের সময় উপস্থিত থাকবেন এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…