হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আচমকা বুকে ব্যথা নিয়ে তিনি উল্লেখ হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্র মারফত জানা গেছে তিনি সকালবেলা নিজের বাড়িতে জিম করার পর মাথা ঘুরে পড়ে যায়। তারপরই শুরু হয় তার বুকের ব্যথা। এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাই তাকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে (woodland hospital) ভর্তি করা হয়।
বর্তমানে জানা যাচ্ছে, তাকে উডল্যান্ড হাসপাতাল এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করে দিয়েছে। এখন অব্দি বুকে ব্যথা থাকলেও প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছেন দাদা। দাদার এখন আর কোনো বিপদ নেই বলেই জানিয়েছে চিকিৎসকরা। চিকিৎসকদের ভাষায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিনকোপ হয়েছে অর্থাৎ এই রোগে হঠাৎ করেই ব্ল্যাক আউট হয়ে যায় মানুষ। দাদার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি জিম করার পর হঠাৎই ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন। তবে এই সিনকোপ ঠিক কি কারণে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তা জানানো যাবে।
ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি স্পেশালিস্ট সরোজ মন্ডল সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য আসছেন। কিছুক্ষণের মধ্যেই দাদাকে এমার্জেন্সি থেকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর চিকিৎসকদের নজরদারিতে থাকবেন তিনি। এরইমধ্যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হলে ঠিক কি কারনে এমন হলো তা জানা যাবে। অন্যদিকে মহারাজের পরিবার সূত্রে জানা গিয়েছে, আগে কোনদিন সৌরভ গঙ্গোপাধ্যায় এরাম ভাবে ব্ল্যাক আউট হয়ে যায়নি। গতকাল রাত থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন তিনি। সেই অসুস্থতা নিয়ে আজ জিম করতে যান তিনি। আর তাতেই হলে বিপত্তি। সৌরভের অসুস্থতার খবর পেয়ে রাজ্য সরকার ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…