রাজ্য

আজ বাড়ি ফিরছেন না সৌরভ, দেখা করবেন না অনুগামীদের সাথেও

জানা গিয়েছিল আজ বাড়ি যাবেন মহারাজ। ভক্তের ঢল নেমেছিল উডল্যান্ডস চত্বরে। কিন্তু মহারাজ নিজে সিদ্ধান্ত নিলেন যে তিনি আজ ফিরবেন না বাড়ি, তিনি ফিরবেন কাল। হাসপাতাল সূত্র হতে জানা গিয়েছে যে। মহারাজের আর্জি মেনেই আরও একদিন তাকে পর্যবেক্ষণেই রাখা হবে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে শরীরের ওপর যে ধকল গিয়েছে তার পরে একটি বিশ্রাম নিতে চাইছেন মহারাজ। শরীরের ওপর প্রভাব পড়েছে ওষুধ এবং ইনজেকশনের। ফলে বিশ্রাম চাইছেন গাঙ্গুলি(Sourav Ganguly)। গতকাল সারারাত ভালো ঘুম হলেও আরও বিশ্রাম চাইছেন সৌরভ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে আজ সারা দিন কোনও ভিজিটরের সাথে সাক্ষাত করবেন না সৌরভ। তার ঘরে আজ যেতে দেওয়া হবে না কাউকে। হাসপাতাল সূত্র থেকে আরও জানা গিয়েছে যে, মহারাজের থাইরয়েড এবং কোলেস্টরেলও সামান্য বেশি। পর্যবেক্ষণ করা হবে সেই সবই।

তবে সব মিলিয়ে মহারাজ এখন অনেকটাই আছেন সুস্থ। রাতে ঘুম ভাল হয়েছে তার। ঘরোয়া খাওয়া দাওয়াও করেছেন তিনি। এইদিন সকালে তার ডিসচার্জ সার্টিফিকেট তৈরি ছিল। কিন্তু মহারাজের ব্যক্তিগত ইচ্ছেতেই শেষ মুহূর্তে আজ ঘরে ফেরা বাতিল হয়ে যায়। এই দিন মহারাজকে একদিন চোখের দেখা দেখতে দূর থেকে ছুটে আসছেন ভক্তরা। কেউ আসছেন পদাতিক ধরে। কিন্তু আজ কারো সাথেই দেখা করবেন না সৌরভ, সেই কারণে অনেকেই হতাশ। তবে সবাই কামনা করছেন মহারাজের সুস্থতা।

তিন সপ্তাহ পরে তাঁর অন্য দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়ানি আপাতত বন্ধ থাকবে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর থাইরয়েড জনিত সমস্যাও রয়েছে। সে দিকেও নজর রাখবেন চিকিৎসকরা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রমে তিনি সবই খেতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026