এবার দাদাগিরির মঞ্চে দোল একটু অন্যভাবেই পালন করবেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। চার নায়িকার সাথে চুটিয়ে দোল খেলতে দেখা যাবে দাদাকে। দোল উপলক্ষে চলতি সপ্তাহের শেষে আয়োজিত হবে দাদাগিরির বিশেষ পর্ব, আনন্দবাজার অনলাইনকে জানালেন এই শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকবেন মনামী ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জী , পূজা ব্যানার্জী, ঐন্দ্রিলা সেনর মত অভিনেত্রীরা। এছাড়া উপস্থিত থাকতে দেখা যাবে বিক্রম চ্যাটার্জী ও সোমরাজ মাইতিকে।তবে বলাই বাহুল্য, এদিন সৌরভ গাঙ্গুলী মধ্যমণি হয়ে থাকবেন।
এই এপিসোডে সাদা পাঞ্জাবি-পাজামায় ও লাল হাফ জহর কোটে দেখা মিলবে দাদার। এই পোশাকেই ‘সিলসিলা’ ছবির অন্যতম জনপ্রিয় দোলের গান ‘রাঙ্গ বার্ষে’র সাথে তাল মিলিয়ে দাদাগিরির মঞ্চে চার নায়িকার সাথে নাচতে দেখা যাবে দাদাকে। বিক্রম চ্যাটার্জী ও সোমরাজ মাইতি উপস্থিত থাকলেও এদিন দাদাই ছিলেন মূল আকর্ষণ। এদিন দাদাগিরির মঞ্চে মনামী ঘোষকে সবুজ রঙের ঘাঘড়া-চোলিতে, পূজা ব্যানার্জীকে গোলাপী রঙের শাড়িতে, শ্রাবন্তী চ্যাটার্জীকে সবুজ রঙের শাড়িতে ও ঐন্দ্রিলা সেনকে লাল রঙের স্কার্ট ও স্কিন রঙের শার্টে দেখা গিয়েছে।
এমনকি এদিন দাদাকে নিজের ছোটবেলাকার দোলের গল্প শেয়ার করে নিতেও দেখা যাবে। দাদা নিজেই জানিয়েছেন, ছোটবেলায় দুষ্টুমি করে রঙের সাথে প্রেসের কালি মিশিয়ে দিয়েছিলেন। রঙ খেলার পর সেই কালি মেশানো রঙ তুলতে সবার ঘাম ছুটে গিয়েছিল। মনামী ঘোষ জানান তিনি ছোট থেকে রঙ খেলতে ভয় পেতেন কিন্তু পরে বড় হয়ে দলের মাহাত্ম্য বুঝতে পেরেছিলেন। এখন তিনি চুটিয়ে দোল উপভোগ করেন। অন্যদিকে শ্রাবন্তী জানান, তিনি ছোট থেকেই রং খেলতে পছন্দ করেন। ছেলেবেলায় তার বাড়ির কাছ দিয়ে যারা যেতেন, তাদের সকলের দিকেই ছাদ থেকে বেলুন ছুঁড়তেন অভিনেত্রী।
উল্লেখ্য, দোল উপলক্ষে দাদাগিরির বিশেষ পর্ব জমজমাট হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখছে না। হাসি-মজায় ও রঙ খেলায় দারুন কাটতে চলেছে এদিনের এপিসোড। পুরো এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়, শনি ও রবি ঠিক রাত ৯.৩০’এ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…