বিনোদন

Rachna Banerjee: ‘রাধা নাচিবো’, দাদাগিরির মঞ্চে ওডিয়া গানে তুমুল নাচ দিদি রচনার, মুহূর্তে ভাইরাল ভিডিও

দাদাগিরি আনলিমিটেড রিয়্যালিটি শোয়ের জগতে অন্যতম জনপ্রিয় একটি গেম রিয়্যালিটি শো। দাদাগিরি বললেই আমাদের সবার প্রথম যার মুখটা মনে পড়ে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। তর সঞ্চালনা ছাড়া দাদাগিরি একেবারেই অসম্পূর্ণ। তবে অন্যদিকে জি ওডিয়াতেও দাদাগিরি অনুষ্ঠিত হয়। সেখানে সঞ্চালক হিসেবে দেখা যায় ওডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুভব মোহান্তিকে। সম্প্রতি সেই ওডিয়া দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সকলের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। আর সেখানেই এক প্রতিযোগীর সাথে ওডিয়া গানে নাচলেন অভিনেত্রী, শেয়ার হতেই ভাইরাল ভিডিও।

উল্লেখ্য, টলিউডের পাশাপাশি ওডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জী। ওডিয়া ভাষায় একাধিক হিট জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তিনি বাঙালি দর্শকদের পাশাপাশি ওডিয়া দর্শকদেরও খুব পছন্দের, তা আর বলার অপেক্ষা রাখে না। ওডিয়া দাদাগিরির মঞ্চেই অনুভব মোহান্তির অনুরোধে ও এক প্রতিযোগীর অনুরোধে ‘রাধা নাচিব’ গানের সাথে নাচলেন অভিনেত্রী, যা দেখে উচ্ছ্বসিত সকলেই। সম্প্রতি সেই ভিডিওই জি ওডিয়ার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল।

জি ওডিয়ার অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে শেয়ার হওয়ার পরেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওডিয়া দর্শকরাও তাদের মাঝে রচনা ব্যানার্জীকে পেয়ে বেজায় খুশি। এই এপিসোডে অভিনেত্রীর সাথে পা মিলিয়েছেন অনুভবও। একেবারে মন খুলে নেচেছেন অভিনেত্রী যা দেখে খুশি সকলেই। দাদাগিরির মত মঞ্চে তাকে পেয়ে অনেকেই খুশি। এই ভিডিও দেখে নিজেদের ভালোলাগার কথা ওডিয়া দর্শকরা কমেন্টবক্সে নিজের ভাষাতেই জানিয়েছেন সেকথা, তা দেখলেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। শেয়ারও হয়েছে অসংখ্য। এর থেকেই বোঝা যাচ্ছে এখনো ওডিয়া দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026