নিউজ

‘দাদাগিরি আনলিমিটেড’র শ্যুটিং শুরু করলেন সৌরভ, কবে থেকে দেখা যাবে নতুন এপিসোড?

করোনা আবহে এতোদিন পর্যন্ত বন্ধ ছিল সমস্ত টেলিভিশন ধারাবাহিক ও অন্যান্য অনুষ্ঠানগুলির শ্যুটিং এর কাজ। তবে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত নন-ফিকশন এবং রিয়েলিটি-শো গুলির শ্যুটিং শুরু করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সৌরভ গাঙ্গুলীর সঞ্চালিত ‘দাদাগিরি আনলিমিটেড-৮’ সহ অন্যান্য শো এর শুটিং শুরু হয়েছে।

সম্প্রতি তিনি তার ৪৮ তম জন্মদিন পালন করেছেন, তার টিমের সকল সদস্যরা তাকে এই বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পুনরায় নিজের কাজে ফিরে যেতে পেরে খুশি অনুষ্ঠানের সঞ্চালক নিজেও। এই সপ্তাহের শেষ থেকে একদম নতুন এপিসোড শুরু হতে চলেছে। তবে লকডাউন চলাকালীন শুটিং এ মেনে চলা হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। থাকছে না কোনো অডিয়েন্স, এছাড়া টিমের সদস্য হিসেবে থাকছেন মোট ৪০ জন।

উল্লেখযোগ্য, বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় শো গুলির মধ্যে সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি আনলিমিটেড সিজন-৮’ অন্যতম। ২০০৯ সালে এই শোয়ের লঞ্চের পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও এই শো টি সপ্তাহের শেষে সম্প্রচারিত হয় তবে প্রাত্যহিক ধারাবাহিকগুলির চেয়ে টিআরপির দিক দিয়ে কোনো অংশে কম যায়না। অন্যদিকে রচনা ব্যানার্জীর সঞ্চালিত অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’ র শুটিংও শুরু হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026