‘মোনা ডার্লিং…’, পায়ের উপর পা তুলে গদি চেয়ারে বসে প্রশ্ন সৌরভের, নতুন লুক নিয়ে বলিউডে মহারাজ?

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন যেই বাঙালি খেলোয়ারের হাত ধরে এসেছিল, সে আর কেউ নয়, সকলের প্রিয় বাংলার দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলী। ২২ গজের মহারাজ এখন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। দক্ষিণ কলকাতা কথাটা উচ্চারণ করলেই প্রথমেই সকলের মাথায় আসে বেহালায় সৌরভ গাঙ্গুলীর বাড়ির কথা। দীর্ঘ ৪৮ বছর ধরে বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনে থাকছেন গোটা গঙ্গোপাধ্যায় পরিবার। ক্যারিয়ার তো বটেই, ব্যক্তিগত জীবনের জন্যও আজকাল সর্বদাই চর্চায় থাকেন বাংলার দাদা। সম্প্রতি পুরনো একটি বলিউড সিনেমার সংলাপ বলে সকলের নজর কেড়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

মোটামুটি ভারতীয় এবং বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যোগাযোগ নিরবিচ্ছিন্ন বলাই চলে। যারা একটু পুরনো সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে খুবই পরিচিত শত্রুঘ্ন সিনহা অভিনীত কালিচরণ সিনেমাটি। বিশেষ করে ওই সিনেমাতে অজিত খানের হাড়হিম কন্ঠে ‘মোনা ডার্লিং…’ ডায়ালগটা সকলের মনে গেঁথে রয়েছে। এবার সেই কালজয়ী সংলাপ বলে সকলকে চমকে দিলেন দাদা। কিন্তু এমন কি হলো যে বাস্তবে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এমন ডায়লগ বলছেন?

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সৌরভ একটি গদিওয়ালা চেয়ারে আয়েশ করে বসে আছেন। তাঁর পরনে ক্রিম রঙের সাফারি সুট এবং ব্লেজার। চোখে রয়েছে রোদ চশমা। পায়ের ওপর পা তুলে তিনি একজনকে বলছেন, ‘মোনা ডার্লিং, সোনা কোথায়?’ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আসতেই ফ্যানরা চমকে গিয়েছেন এবং সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এটা কি তাহলে সৌরভের বায়োপিকের অংশ? বা বলিউডে এবার কি রাজ করবেন দাদা?

আসলে সৌরভ একটি বিজ্ঞাপনের কাজ করছেন এবং তার একটি ঝলক হল এই ক্লিপ। গোটা দল নিয়ে মুম্বাইয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। ওই সংস্থার বিজ্ঞাপনের কাজের শুটিং চলছে এখন। তাই সেখানেই সকলের পছন্দের দাদাকে দেওয়া হয়েছে এমন লুক।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026