বিনোদন

Sourav Ganguly: বাঙালির দাদা সৌরভ গাঙ্গুলীর কিসের লোভ? দাদাগিরির মঞ্চেই ফাঁস সত্য

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো, যা সৌরভ গাঙ্গুলী অর্থাৎ বাঙালির দাদার সঞ্চালনা ছাড়া রীতিমতো অসম্পূর্ণ। একেবারে শুরুর সময় থেকেই দাদাগিরির সাথে যুক্ত তিনি। আর এই দাদাগিরির মঞ্চেই বহু মানুষ আসেন তাদের হাজারো প্রশ্ন নিয়ে। দাদাও তার সাধ্যমত চেষ্টা করেন সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার। এই মুহূর্তে বাঙালির কাছে সপ্তাহ শেষ মানেই জি বাংলার পর্দায় দাদাগিরি।

এই দাদাগিরির মঞ্চে প্রতিসপ্তাহে থাকে নতুন নতুন চমক। সমাগম ঘটে প্রচুর তারকাদেরও। তারাও পিছিয়ে পড়া জেলেদের এগিয়ে নিয়ে যেতে আসেন এই মঞ্চে। সম্প্রতি তেমনি একটি বিশেষ এপিসোডের কিছু ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতার। ভাইরাল হওয়া ভিডিও থেকেই জানা গিয়েছে, এখনো এই বয়সেও দাদার কিসের প্রতি সবথেকে বেশি লোভ?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বর্য খেলার মাঝেই দাদাকে বেশ কয়েকটি প্রশ্ন করছেন। আর দাদাও মজার ছলেই উত্তর দিয়ে চলেছেন সেইসব প্রশ্নের। এর মাঝেই অভিনেত্রী জিজ্ঞাসা করে বসেছিলেন এই বয়সেও দাদার কিসের প্রতি লোভ সবথেকে বেশি! দাদা এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সব বাঙালির মতোই তিনি খাওয়া-দাওয়া করতে ভীষণ পছন্দ করেন। তবে লোভ থাকলেও নিজেকে একটি গণ্ডির মধ্যে রেখে দেন তিনি তা নিজের জন্যই, অর্থাৎ ফিট থাকার জন্য। তবে একথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই, তাকে দেখলেই স্পষ্ট হয় সবটা।

জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই মুহূর্তে যার ভিউজ অনেক। পছন্দ করেছেন বহু মানুষ। দাদাগিরির অগণিত ভক্তদের মাঝেও এই ভিডিও এখন ভাইরাল। ৮’টা সিজন পাড় করে ৯’এ পা দিয়েছে দাদাগিরি। তবে এখনো বাকি রয়েছে আরও চমক। তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026