সৌরভ গাঙ্গুলী বাঙালির গর্ব। তাকে টেলিভিশন পেয়ে খুশি হয়েছিল আপামর বাঙালি। ২০০৯ সাল থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরির মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীকে। সেই থেকে আজ পর্যন্ত তাকে ছাড়া দাদাগিরি ভাবতে পারেন না দর্শকরাও। আটটা সিজন পেরিয়ে নবম সিজন চলছে দাদাগিরির। প্রতিদিন এই মঞ্চে থাকে নতুন নতুন চমক। নিজেদের দাদাগিরির গল্প শোনাতে আসেন অনেকেই। উপস্থিত থাকেন একাধিক তারকারও।
সম্প্রতি দাদাগিরির একটি এপিসোডে জি ফাইভের ‘মুক্তি’ ওয়েব সিরিজের প্রচারে উপস্থিত ছিলেন একাধিক তারকারা। সেখানেই দিতিপ্রিয়ার প্রশ্নের উত্তরে দাদা জানান ছোটবেলায় তার ভাইয়ের পৈতেতে তাদের কাকা তার ভাইকে একটি রাইফেল উপহার হিসেবে দিয়েছিলেন। তার গুলিগুলো ছিল খুব ছোট ছোট। খেলার ছলে মাঝরাতে তিনি তার ভাইয়ের সাথে পাশের বাড়ির সমস্ত কাজ ভেঙে দিয়েছিলেন।
দাদা নিজেই জানিয়েছেন তখন ডোনা গাঙ্গুলীর সাথে তার পরিচয় ছিল না। তারা মাঝরাতে খেলতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন। আর সেই এয়ারগানের সমস্ত গুলি গিয়ে পড়েছিল খাটের উপর। পরে পাশের বাড়ির এক বয়স্ক ভদ্রমহিলা তার বাবা চন্ডী গাঙ্গুলীকে ডেকে সমস্ত বিষয়টা খুলে বলেছিলেন। পরের দিন তাদের মানালি যাওয়ার কথা ছিল। স্টেশনে যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগেই তাদের দুষ্টুমির কথা জানতে পারেন চন্ডী গাঙ্গুলী, আর তার পরেই তারা বেধড়ক ঠ্যাঙানি খেয়েছিলেন বাড়িতে। মজার ছলেই এই গল্প দাদাগিরির মঞ্চে বললেন দাদা। সম্প্রতি সেই দৃশ্যটিই নেটমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…