শনিবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, মহেন্দ্র সিং ধোনি তার ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং নির্বাচকদের কাছে জানিয়েছেন। বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই ধোনিকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি তাই তার ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান “এখানে এবিষয়ে আলোচনা করা উচিত নয়, ধোনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, তিনি কি করবেন সেটা তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। এবিষয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আপনি খুব শিগগিরই অন্য কোনও এম এস ধোনি পাবেন না, তবে তিনি যা করবেন, খেলতে চান কি না, তা তার উপর নির্ভর করছে”। এবিষয়ে ধোনি আগে বলেছিলেন ২০২০ এর জানুয়ারি মাসের আগে অবসর নিয়ে কোনো প্রশ্ন শুনতে চান না।
আরও পড়ুন : তিন ভারতীয় খেলোয়াড় যারা ২০২০ তে অবসর নিতে পারেন
ভারত মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১৩ তে চ্যাম্পিয়ন ট্রফি জেতে। এরপর আজ পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিতেনি ভারত। এবিষয়ে গাঙ্গুলী বলেন “এটা একটা সিরিয়াস বিষয়, আমি এটা নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর সাথে আলোচনা করবো”। ভারতের কাছে সামনের বছর একটি সুযোগ আছে আইসিসি ট্রফি জেতার। অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…