খেলা

আইপিএল শুরুর দশ দিন আগেই দুবাই উড়ে গেলেন সৌরভ

কলকাতা: হাতে এখনও দশ দিন বাকি। কিন্তু এতটুকু সময় নষ্ট না করে সমস্ত ব্যবস্থা নিজে খতিয়ে দেখার জন্য দশ দিন আগেই কলকাতা থেকে দুবাই পাড়ি দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের পরিস্থিতি উদ্বেগজনক। তাই সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন সৌরভ ও তাঁর ম্যানেজমেন্ট টিম। যদিও বালির দেশেও করোনা থাবা বসিয়েছে। তবুও সেখানেই এবার বসতে চলেছে আইপিএলের আসর। আর দশ দিন আগে পরিস্থিতি খতিয়ে দেখতে সৌরভ আজ, বুধবার কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় একটি সেলফি তুলে সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সৌরভ। ছবির ক্যাপশন-এ লেখেন, ‘আইপিএলের কারণে দুবাই যাচ্ছি। দীর্ঘ ছ’মাস পর এটাই আমার প্রথম ফ্লাইট জার্নি।’ মুহুর্তের মধ্যে বোর্ড প্রেসিডেন্টের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, এবারে আইপিএল হওয়া নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল। ভেন্যু সমস্যা থেকে শুরু করে স্পনসর সমস্যা সবই ভাবাচ্ছিল সৌরভকে। তবে অবশেষে সবকিছুকে সামলে বিদেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত করতে চলেছে বিসিসিআই। আর তাই সরোজমিনে সবকিছু পরিদর্শন করতে দুবাই উড়ে গেলেন সৌরভ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026