বিনোদন

Mithai: ‘মিঠাই’র মা কে ফোন করার হুমকি দিলেন সৌরভ গাঙ্গুলি! রইলো ভিডিও

এখন বাংলা টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ‘মিঠাই’। টিআরপি-এর দিক থেকে গত পাঁচ মাস ধরে একেবারে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিক কিছুতেই মিঠাইয়ের সাথে লড়াই করতে পারছেনা। প্রতি সপ্তাহেই প্রথম স্থানে নিজের জমি কামড়ে পড়ে আছে মিঠাই রাণী। ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাই, যার সরলতা আর ভালোবাসা দর্শকদের মন জয় করে নিয়েছে। মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। আর সৌমিতৃষা নিজের অভিনয় দিয়ে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন।

মিঠাই রানী যেখানেই যান নিজের কথা দিয়ে সকলের মন ভালো করে দেন, এবার মিঠাই রানী নিজের মোদক পরিবার কে নিয়ে চলে গেলেন দাদাগিরি সিজন ৯ এর সেটে। তবে সেখানে এমন কি হলো যার জন্য সৌমিতৃষার মা কে ফোন করতে বললেন স্বয়ং সকলের দাদা ওরফে সৌরভ গাঙ্গুলি? দাদাগিরির এই বিশেষ এপিসোড প্রমোর শুরুতেই প্রথমেই দেখানো হল দাদাগিরির সেটে পৌঁছে গিয়েছে গোটা মিঠাই পরিবার। দাদাগিরিতে গিয়েছে আর দাদাকে মিঠাই মিষ্টি খাওয়াবেন না এমনটাও কি হতে পারে? তাই সেটে পৌঁছানো মাত্রই দাদাকে মনোহারা খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লো মিঠাই।

মিঠাই মানেই মজার কথা বলে মানুষের মন ভালো করে দেওয়া। আর দাদাগিরিতে গিয়েও ঠিক এক‌ই কাণ্ড ঘটালেন মিষ্টি মিঠাই। দাদাকে শুধু মিষ্টি খাইয়ে চুপ থাকলেন না তিনি। অভিনেত্রী বলে উঠলেন দাদাগিরি শোটি বরাবর তিনি খুব ভালোবাসে নিজের ভালোবাসার কথা বোঝাতে গিয়েই মজা করে বলেন, দাদাগিরি হলো তাঁর ‘বাচপান কা প্যায়ার’ অর্থাৎ ছোটবেলার ভালোবাসা। সেটা আসলে দাদাগিরি নাকি দাদাগিরির সঞ্চালক তা খোলশা করে বলেননিতবে এই কথা শুনেই মজা করে দাদা বলেন, সৌমিতৃষার মা কে এক্ষুনি কেউ ফোন করুক। না না সিরিয়াসলি তিনি বলেননি বরং দাদাও মিঠাইয়ের তিনি মজা করলেন।

এই কথার পর‌ই দাদা আবার মিঠাই, টেস এবং নন্দার সঙ্গে জমিয়ে নাচলেন ‘বাচপান কা প্যায়ার’ ট্রেন্ডিং গানে। যার এক ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে ফেলেছেন দর্শকেরা। আর এই খুনসুটি মজা বেশ উপভোগ করছে সোম আর সিড। উল্লেখ্য, মোদক পরিবারের বাকি সদস্যদের সঙ্গে এই মুহূর্তে মিঠাইয়ের দেখা হচ্ছেনা কারণ মিঠাইয়ের মা তাকে নিয়ে জনাই চলে এসেছে। তবে ধারাবাহিকে এখনই না দেখা হলেও দাদাগিরি সেটে আবার যেন পুনর্মিলন হচ্ছে মোদক পরিবারের। আর এই বিশেষ এপিসোড দেখা যাবে ২৬শে সেপ্টেম্বর রবিবার। দাদাগিরির এই বিশেষ এপিসোড দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন মিঠাই অনুরাগীরা। আপাতত এই প্রমো বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026