খেলা

Sourav Ganguly: লেজেন্ডস লিগে খেলতে কত টাকা নিচ্ছেন সৌরভ? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

৭৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য ইতিমধ্যে খুশির বার্তা দিয়েছে বিসিসিআই। স্বাধীনতা দিবসের স্মৃতিতে ইডেন গার্ডেন্স আরও একবার আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছে। হ্যাঁ, স্বাধীনতার এই পুণ্য লগ্নকে মোহিত করতে এবার ভারতের মাটিতে ‘লেজেন্ড লীগের ‘ আয়োজন করতে চলেছে বিসিসিআই। যেখানে বিশ্বের প্রাক্তন তাড়কা ক্রিকেটারদের ২২ গজে লড়াই করতে দেখবে ক্রিকেটপ্রেমীরা।

আসন্ন লেজেন্ডস লিগের মেগা আসর উপলক্ষে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে বিশেষ ম্যাচ খেলতে নামবে সৌরভের ইন্ডিয়া মহারাজাস। ১৬ তারিখ লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নামবে ইন্ডিয়া মহারাজাস।

লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগের দিন, অর্থাৎ আগামী ১৬ই সেপ্টেম্বর স্বাধীনতার ৭৫তম বছর পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচেই বাংলার মহারাজ নেতৃত্ব দেবেন ইন্ডিয়া মাহারাজাস দলকে। জানলে অবাক হবেন, সৌরভ ঘরের মাঠে সেই ম্যাচ খেলার জন্য একটি পয়সাও নেবেন না। লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা এমনটাই জানিয়েছেন।

এক নজরে দেখে নিন দুই দলের শক্তিশালী স্কোয়াড:

ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেট রক্ষক), এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মা।

ওয়ার্ল্ড জায়েন্টস: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডন সিমনস, হার্সেল গিবস, জ্যাক ক্যালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, হ্যামিলটন মাসাকদজা, মাশরাফি মোকর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন এবং দীনেশ রামদিন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026