সিএবি এর পর বিসিসিআইয়ের সভাপতির দৌড়ে সামিল হন দাদা। সোমবার দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দাদা। সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বসতে সৌরভ গঙ্গোপাধ্যায়।আগামী ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে বোর্ডের দায়িত্ব নিজের তুলে নিতে যাচ্ছেন মহারাজ। কিন্তু বিসিসিআইয়ের সভাপতি পদে বসার আগেই দাদাকে রাজনীতিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপের এই প্রস্তাবে মুখ্যম জবাব দিলেন সৌরভ।
সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কিছু বাজে ধরণের লোক রাজনীতিতে ঢুকে পড়ায় সাধারণ মানুষের মধ্যে রাজনীতি নিয়ে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। তাই তিনি জানান যে সাধারণ মানুষের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে খুবই প্রয়োজন। এছাড়া সৌরভের বোর্ড সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনীতির ছোঁয়া আছে বলে দাবি করেছেন মেদিনীপুরের সাংসদ।
তিনি এদিন বলেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে কেন্দ্রের শাসক দলের ভূমিকা রয়েছে। দাদা যদি রাজনীতিতে সরাসরি যোগদান করেন তাহলে তাকে স্বাগত জানানো হবে বলে জানান দিলীপ ঘোষ। তবে রাজনীতিতে যাওয়ার সমস্ত জল্পনায় জল ঢেলে মহারাজ সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানান যে, এখন রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। মূলত ভারতীয় ক্রিকেট দলকে সংস্কার করা তার মূল লক্ষ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…