খেলা

আজ ফিরোজ শাহ কোটলার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লি যাচ্ছেন সৌরভ, থাকবেন অমিত শাহও

কলকাতা: গতকাল, রবিবার হঠাৎ রাজভবনে প্রবেশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘণ্টা দুয়েক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে। যদিও বৈঠক শেষে বেরিয়ে এসে বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়েছেন, এটা একটা স্রেফ সৌজন্য সাক্ষাৎ ছিল। এই সাক্ষাৎ নিয়ে কোনও জল্পনা করতে মানা করেছেন সৌরভ। রবিবারের ঘটনার রেশ এখনও কাটেনি। আর তারই মাঝে আজ, সোমবার দিল্লি যাচ্ছেন মহারাজ। ফিরোজ শাহ কোটলার এক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর রাজধানী যাওয়া বলে জানা গিয়েছে। তবে সেই অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

দীর্ঘদিন দিল্লি এন্ড কমরেড ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। আর তাই তাঁর মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা দেওয়ার কারণে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তি বসতে চলেছে আজ। আর সেই মূর্তি উন্মোচন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজু সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে ভাষণ দিতে দেখা যাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে সেই ভাষণ বিসিসিআই সভাপতি হিসেবেই তিনি দেবেন। এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগসাজশ নেই বলে খবর পাওয়া গিয়েছে। গতকাল রাজভবন থেকে বেরিয়ে নিজের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন সৌরভ। তবে ঘটনাপ্রবাহ যে দিকে মোড় নিচ্ছে, তাতে জল্পনা কতদিন উড়িয়ে দেওয়া সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ ও গৌতম গম্ভীরও। সেখানে সকলের সামনে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ কী মন্তব্য করেন, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026