বিনোদন

Sourav Ganguly’s Daughter Covid Positive: বাবার পর মেয়ে, সৌরভ কন্যা সানা করোনা আক্রান্ত

সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা গঙ্গুলী আজ, বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। জানা গিয়েছে, নিজের বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন সানা। তার শরীরে করোনার বিশেষ উপসর্গ দেখা দেয়নি। এমনি ঠিক রয়েছেন সানা।

সানা ছাড়াও সৌরভ গাঙ্গুলীর পরিবারের আরো তিন সদস্য আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এই তথ্য মেলে মঙ্গলবার। সৌরভ গাঙ্গুলীর কাকা, তার খুড়তুতো ভাই ও ভাইয়ের স্ত্রী গতকাল, মঙ্গলবার করোনায় আক্রান্ত হন। তেমনটাই তথ্য মিলেছে। এই মুহূর্তে সকলেই রয়েছেন হোম আইসোলেশনে।

কয়েকদিন আগে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডসে ভর্তি ছিলেন তিনি। তবে বর্তমানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। প্রথমে জানানো হয়েছিল তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তবে পরে তার ওমিক্রন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। জানা যায় তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত। হোম আইসোলেশনেই ছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলীর পরে আবারো করোনা থাবা বসিয়েছে তার পরিবারে। করোনায় আক্রান্ত হয়ে তার মেয়ে ও পরিবারের আরও তিন সদস্যও বর্তমানে রয়েছেন হোম আইসোলেশনে।

প্রতিদিন বঙ্গে করোনা সংক্রমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হু হু করে। চিকিৎসকদের মতে অনুযায়ী, খুব শীঘ্রই বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক ১০ হাজারের গণ্ডি ছোঁবে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,০৭৩ জন। তবে মানুষ যদি এখনও সাবধান না হয় তাহলে আবারও গোটা বঙ্গের মানুষ দেখতে চলেছে মৃত্যু মিছিল। যার ফলাফল মোটেই সুখকর হবে না।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026