খেলা

সৌরভকে ভালোবেসে ব্যর্থ, সারা জীবন একা কাটিয়েছেন এই বলিউড অভিনেত্রী

বর্তমানে ভারতীয় টিম রোহিত শর্মার নেতৃত্বে একদিনের বিশ্বকাপ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ের প্রথম ৫টি ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সংবাদ শিরোনামে রয়েছেন সম্পূর্ণ অন্য কারণে। আপনি জানেন কি, ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে ভালোবেসে সারা জীবন একা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী? যদি না জেনে থাকেন, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন-

হ্যাঁ, এমন ঘটনা ঘটেছিল নব্বইয়ের দশকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তখন তার ক্যারিয়ারের সোনালী অধ্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন। ঠিক তখনই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী সৌরভ গাঙ্গুলীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। সূত্রের খবর অনুযায়ী, নাগমা মিরাজকার সেই সময় সৌরভ গাঙ্গুলীর কথা ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারতেন না। চলুন জেনে নেওয়া যাক তার অপূর্ন প্রেমের কাহিনী-

নাগমা মিরাজকার তখন হিন্দি চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন। ঠিক সেই সময় সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার নাম যুক্ত হয় সোশ্যাল মিডিয়ায়। মনে করা হয়, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ঘর বাঁধতে না পেরে নাগমা জীবনে বিয়ে করেননি। আপনাদের জানিয়ে রাখি, যখন সৌরভ গাঙ্গুলির জন্য নাগমার এই একমুখী ভালোবাসার কথা প্রকাশ্যে আসে তার অনেক আগেই সৌরভ গাঙ্গুলী বিয়ে করেছিলেন। যার কারণে চিরকাল এই তারকা অভিনেত্রী কুমারী রয়ে গেলেন। সৌরভ ছাড়া নাগমা তার জীবনে আর কাউকে জায়গা দেননি।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নাগমা তার এই একমুখী প্রেমের গল্প প্রকাশ্যে আনেন। তিনি বলেছিলেন যে, “যখন দুটি জিনিসকে একসাথে চাওয়া হয় যখন তখন অবশ্যই একটি জিনিসকে হারাতে হয়। ক্যারিয়ারের দ্বারা যখন প্রভাবিত হতে শুরু করেছিলাম তখন ব্রেকআপের সম্ভবনা নিশ্চিত হয়ে গিয়েছিল। সর্বদা প্রিয় মানুষটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।” আপনাদের জানিয়ে রাখি, ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে সালমান খানের বিপরীতে অভিনয় করে হিন্দি ছবিতে পদার্পণ করেছিলেন নাগমা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026