খেলা

ভারতীয় দলের ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা সৌরভ-রাহুল

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একই সাথে ক্রিকেট জীবন শুরু করেছিলেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। “দ্য ওয়াল” খ্যাত দ্রাবিড় এই মুহূর্তে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ এর প্রধান।

কয়েক বছর ধরেই এনসিএ কে ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন বলা হচ্ছে। খেলোয়াড়দের ট্রেনিং, ফিটনেস এবং রিহ্যাবিলিটেশন এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যগুলি করে থাকে এনসিএ। গত জুলাইয়ে রাহুল দ্রাবিড় এনসিএ এর প্রধান হন। অর্থাৎ সৌরভ এবং দ্রাবিড় দুজনেই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদে রয়েছেন। এই জুটি ক্রিকেট খেলার সময় যেমন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল সেরকমই ছাপ ভারতীয় ক্রিকেটে ফেলবে বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ এবং বর্তমান ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মতো প্রাক্তন খেলোয়াড়েরা।

গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানায় “আমি ৩০ তারিখ ব্যাঙ্গালোর যাচ্ছি, এনসিএ তে দ্রাবিড়ের সঙ্গে কথা বলব”। জানা যাচ্ছে আগামীকালের মিটিংয়ে এনসিএ এর সিও তরুণ ঘোষ এবং বিসিসিআই এর নবনির্বাচিত সদস্যরাও উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও সৌরভ এবং দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। দ্রাবিড় ছিলেন ভারতীয়-এ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ এবং সৌরভ ছিলেন বিসিসিআই এর টেকনিক্যাল কমিটির সদস্য।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026