বিনোদন

লাল টুকটুকে বেনারসি-গা ভর্তি গয়না, সাতপাকে বাঁধা পড়লেন সৌরভ-ত্বরিতা

মহানায়কের বাড়িতে আবারও বাজলো বিয়ের সানাই।   এবার উত্তম কুমার (uttam kumar)-এর ভাই তরুণ কুমার (Tarun kumar)-এর দৌহিত্র সৌরভ ব্যানার্জি (Sourav Banerjee)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (twarita chatterjee)।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  ত্বরিতার ফ্যান পেজে শেয়ার করা হলো সৌরভ ও ত্বরিতার বিয়ের সময় খই পোড়ানোর রীতির একটি ভিডিও।  ভিডিওটি শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।  বিয়ের অনুষ্ঠানে ত্বরিতা পরেছিলেন সাবেকী লাল রঙের বেনারসি শাড়ি।  অপরদিকে সৌরভের পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি।  কিন্তু বিয়ের অনুষ্ঠানের সময় বাঙালি রীতি মেনে সৌরভ পরেছিলেন সাদা ধুতি ও  উত্তরীয়।  সৌরভ ও ত্বরিতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্বরিতার ঘনিষ্ঠ বান্ধবী  সন্দীপ্তা সেন (sandipta sen), রাহুল (Rahul), ভাস্বর চট্টোপাধ্যায় (bhaswar chattopadhyay) সহ একঝাঁক টলি ও টেলি তারকারা।  একইসঙ্গে উপস্থিত ছিলেন সৌরভের সদ্য বিবাহিত দাদা ও উত্তম কুমারের পৌত্র গৌরব (Gaurav chatterjee)ও তাঁর স্ত্রী দেবলীনা (Devlina Kumar)। প্রসঙ্গত,  সৌরভ ও ত্বরিতার বিয়ে উপলক্ষ্যে ভাস্বর আরও একবার সামিল হলেন মহানায়কের বাড়ির অনুষ্ঠানে।  মহানায়কের নাতনি নবমিতা (Nabamita) ভাস্বরের প্রাক্তন স্ত্রী।  গত বছর তাঁদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

বিয়ের আগে 13 ই জানুয়ারি, আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণয় ছিল ত্বরিতা ও অভিনেতা সৌরভ- এর সঙ্গীত অনুষ্ঠান। ত্বরিতা ও সৌরভের সঙ্গীতেও উপস্থিত ছিলেন সন্দীপ্তা সেন , জুহি সেনগুপ্ত (juhi sengupta)রা।   সঙ্গীত অনুষ্ঠানে ত্বরিতার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সৌরভ ও ত্বরিতা এদিন ডুয়েট ডান্স পারফরম্যান্স করেন। সৌরভ জানিয়েছেন, সঙ্গীতের জন্য রীতিমত নাচ প্র‍্যাকটিস করতে হয়েছে তাঁকে। পরের দিন অর্থাৎ 14 ই জানুয়ারি ছিল ত্বরিতার মেহেন্দি।  নিজের মেহেন্দির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ত্বরিতা।  যথারীতি তা ভাইরাল হয়েছে।  নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

কিছুদিন আগেই ত্বরিতা নিজের গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে মেতেছিলেন ব্যাচেলরেট পার্টিতে। পার্টিতে সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা টি শার্ট ও হট ডেনিম শর্টসে ত্বরিতাকে যথেষ্ট সুন্দরী লাগছিল।  কলকাতার একটি রিসর্টে হয়েছে ত্বরিতার ব্যাচেলরেট পার্টি। তবে পার্টিতে কোনো অ্যালকোহলের ব্যবস্থা ছিল না। কিন্তু সফট ড্রিঙ্কস-এর গ্লাস নিয়ে সবাইকে ‘চিয়ার্স’ করেছেন ত্বরিতা।

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। বিয়ের পর 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026