বুধবার সৌরভ কন্যা সানা স্যোশাল মিডিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করেন। তারপরই ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে সানাকে এসবের থেকে দূরে রাখার আর্জি জানান।
নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সানা। এমনই একটি স্ক্রিনশট স্যোশাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। অনেকেই সানার ওই স্ট্যাটাস পোস্ট করে তার সাহসিকতার তারিফ করেন। গাঙ্গুলী-কন্যার এমন সাহসিকতা ও পরিণতবোধে মুগ্ধ হয় গোটা দেশ। ঠিক এমন পরিস্থিতিতেই ট্যুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানান, সানার নামে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টটি সত্য নয়। সানাকে বাচ্চা মেয়ে দাবি করে বাবা সৌরভের আর্জি, ‘সানা বাচ্চা মেয়ে, ওকে এসবের বাইরে রাখুন।’
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সানার পোস্টটি আসল কি নকল তার থেকেও বড় বিষয় পিতা হিসেবে সৌরভের উদ্বেগ। খেলার মাঠে আগ্রাসী মেজাজের অধিনায়ক মেয়ের বাকস্বাধীনতায় তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, রাজনৈতিক অস্থিরতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে! এমনই মনে করছেন তাঁরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…