বিনোদন

Allu Arjun: সোশ্যাল মিডিয়ার বর্তমান সেনসেশন আল্লু অর্জুন, অভিনেতার স্ত্রীই তার জীবনের সেনসেশন

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা হলেন আল্লু অর্জুন। মাত্র দু’বছর বয়সে কাকা চিরঞ্জীবীর হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ১৯৮৫’এ ‘বিজেতা’ ছবি দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা। বর্তমানে তিনি বহু মহিলার জীবনের ক্রাশ। তিনি সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। বর্তমানে ছবিতে তার অভিনয় দেখার অপেক্ষায় থাকেন মানুষজন। তিনি অনেকের স্বপ্নের পুরুষ হলেও, তার স্বপ্নের নারী একমাত্র তার স্ত্রী।

বড়পর্দার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়াতেও তিনি স্টার। তবে তিনি শুধুমাত্র নিজের স্ত্রীকে ফলো করেন। তিনি লক্ষ লক্ষ মানুষের ক্রাশ হলেও, তার জীবনের একমাত্র ক্রাশ তার স্ত্রী স্নেহা রেড্ডি। তার স্ত্রীর সৌন্দর্য হার মানাবে বলিউডের একাধিক প্রথম সারির অভিনেত্রীদের। অভিনেতা অভিনয়ের পাশাপাশি সবথেকে যে জিনিসটা বেশি পছন্দ করেন তা হল নিজের পরিবারের সাথে সময় কাটাতে। তোর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই দেখা যাবে পরিবারের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তিনি প্রায়ই শেয়ার করে থাকেন।

২০১১ সালে স্ত্রী স্নেহা রেড্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাদের বিয়ের দু’বছর পরেই মিডিয়াতে গুজব রটেছিল তাদের বিচ্ছেদ ঘটে গিয়েছে। তবে সেইসময়ে একটি সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সেই কথা পুরোপুরি মিথ্যা। এরপর ২০১৪ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান অল্লু আইয়ানের। ২০১৬’তে তাদের দ্বিতীয় সন্তান অর্থাৎ তাদের কন্যা অল্লু আরহার জন্ম হয়। বর্তমানে অভিনেতা নিজের পরিবারকে নিয়ে অর্থাৎ নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যে বেশ ভালই রয়েছেন, তা বলাই বাহুল্য।

গতবছরের শেষের দিকে ডিসেম্বরেই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে এই ছবি। তামিল, তেলেগু, হিন্দি ছাড়াও একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির গল্প, গান, অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় সমস্তটাই নজর কেড়েছে দর্শকদের। বক্সঅফিসে এই ছবিটা সম্প্রতি যা ব্যবসা করেছে তা ছাপিয়ে গেছে অনেক ছবিকেই। এই ছবি মুক্তির পর থেকেই আল্লু অর্জুনের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দশগুণ। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা মিলেছে বর্তমানে বহুজনের ক্রাশ রাশ্মিকা মান্দানা। অভিনয় জীবনে পা রাখার পর থেকেই অভিনেত্রী নজর কেড়েছেন দর্শকদের। এছাড়াও এই ছবিতে প্রথমবারের জন্য শুধুমাত্র আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে সামান্থা-রুথ-প্রভুকে। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী।

এখনো পর্যন্ত আল্লু অর্জুন মোট ১৬’টি ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির হল, ‘গঙ্গোত্রী’, ‘আর্য’, ‘হ্যাপি’, ‘দেসামুদুরু’, ‘আর্য ২’। এছাড়াও রয়েছে আরও একাধিক ছবি। বর্তমানে কোন ছবিতে আল্লু অর্জুন থাকা মানেই সেটি হিট হয়ে যায়। শুরুর সময় অভিনেতা পারিশ্রমিক নিবেন ১০-১২ কোটি। পরে সেটা বের হয়েছিল ৩৫ কোটির আগে-পিছে। বর্তমানে জানা গিয়েছে, তার পারিশ্রমিক ঘোরাফেরা করছে ১০০ কোটির কাছাকাছি।

Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026