খেলা

ODI World Cup: ২০২৩ বিশ্বকাপ থেকে বিদায়! নিজের ভুলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মহা-শক্তিধর এই দেশ

আর মাত্র মাস ছয়েকের অপেক্ষা, এরপর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। আসন্ন বিশ্বকাপের মহা আসর উপলক্ষে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত প্রস্তুতি সেরে ফেলার পরিকল্পনা করছে। এদিকে, ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় কারণে ইতিমধ্যে টিম ইন্ডিয়াকে ফেভারিট হিসেবে গণ্য করেছে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনকি কেউ কেউ ভবিষ্যৎ বাণী করে জানিয়েছেন, এবার তৃতীয়বারের জন্য ওডিআই বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া।

এদিকে নিজেদের ভুলে আসন্ন বিশ্বকাপ থেকে নির্বাচিত হতে পারে ক্রিকেটের মহা শক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতি এমন স্থানে পৌঁছেছে যে, আসন্ন সিরিজে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারাতে না পারলে বিশ্বকাপের মূল পর্ব থেকে অনেকটা দূরে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। আপনাদের জানিয়ে রাখি, আসন্ন ওডিআই বিশ্বকাপে সেরা ৮ দল সরাসরি মূল পর্বে প্রবেশ করবে। আর সেরা ৮ দলের তালিকায় নাম নেই দক্ষিণ আফ্রিকার।

সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার চরম ভুলে সেরা ৮ থেকে ছিটকে গেছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও স্লো-ওভার রেটের কারণে অন-ফিল্ড আম্পায়ার ১ পয়েন্টের পাশাপাশি ম্যাচের ২০ শতাংশ ফি কেটে নেন। ফলশ্রুতিতে সেরাদের তালিকায় ৯তম অবস্থানে চলে যায় দক্ষিণ আফ্রিকা।

ওডিআই বিশ্বকাপের জন্য সেরা ৮-এ প্রবেশ করতে হলে দক্ষিণ আফ্রিকার সামনে এখন অগ্নিপরীক্ষা। আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে পরে পুনরায় প্রোটিয়ারা সেই সিরিজ খেলতে চাইলে ম্যাচ পুনঃ নির্ধারণ করে পরিচালনা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে বিনা যুদ্ধে অস্ট্রেলিয়া ৩০ পয়েন্ট পেতে চলেছে। আর দক্ষিণ আফ্রিকা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আসন্ন ওডিআই বিশ্বকাপ লড়াই থেকে ছিটকে যাওয়ার পর্যায়ে দাঁড়িয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026