নিউজ

লকডাউনে বন্ধ রেল পরিষেবা, খরচ কমাতে শুরু রেলের কর্মী ছাঁটাই

রেলের কর্মী ছাঁটাই শুরু করা হয়েছে। লকডাউনের জন্যই দক্ষিণ-পূর্ব রেলে প্রথম কর্মী ছাঁটাই শুরু করেছে। যদিও অন্য কোনো রেলে এখন ও ছাঁটাই পর্ব শুরু হয়নি। দক্ষিণ পূর্ব রেলের কলকাতা বিভাগে কর্মরত ৯১ জন নন-গেজেটেড ও ২ জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী যাদের ছাঁটাই করা হয়েছে তারা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। কিন্তু পরে তাদের আবার কাজে নিযুক্ত করা হয়েছিল।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে ওই কর্মীদের হোয়াটসআপ, এসএমএস বা ইমেলের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি রেলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এখন কাজের সেরকম চাপ নেই আর কর্মীদের বয়স ৬০-র বেশি তাই এখন আর তাদের কাজে রাখা যাবে না। পূর্ব রেলে এখন প্রায় দেড় হাজার নন গেজেটেড কর্মী ও বেশ কিছু কর্মী গেজেটেড হিসাবে রয়েছেন।

রেলের এই প্রয়াসকে সমর্থন করেছেন রেলকর্মীরাই। কারণ দেশে ক্রমাগত বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর অবসর প্রাপ্ত কর্মীরা বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পান। এদিকে শিক্ষিতরা চাকরি পাচ্ছেন না। তাই অবসরপ্রাপ্ত কর্মীদের ফের রেল নিয়োগ করছে এটা রেলের কর্মীরা বিরোধিতা করছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এবছরের জন্য রেলের মহার্ঘ ভাতা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026