নিউজ

৬১৫ টাকায় বুক করে ভ্রমণ করুন দক্ষিণ ভারত, দারুন প্যাকেজ নিয়ে এলো আইআরসিটিসি

পর্যটনের প্রচারের জন্য এবার এয়ার ট্যুর এবং এসি ট্রেনের মাধ্যমে অনেকদিন প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি। এর মধ্যে বেশ কিছু সস্তা ট্যুর প্যাকেজ রয়েছে। তবে এর মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো আইআরসিটিসি দক্ষিণ ভারত ভ্রমণের ট্রেনের প্যাকেজ। আগামী ১৪ নভেম্বর থেকে এই প্যাকেজ শুরু হবে এবং চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। ৯দিন এবং ৮ রাতের এই ট্যুর প্যাকেজে একজন ব্যক্তিকে মাথাপিছু ১৭,৬৪০ টাকা দিতে হবে।

এই যাত্রার জন্য প্রতি মাসে ৬১৫ টাকা ইএমআই এর ব্যবস্থা বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে। এর ফলে অনেক মানুষের বহু সুবিধা হবে। প্যাকেজে রামেশ্বরম, মাদুরাই, মল্লিকার্জুন এবং তিরুপতি বালাজি মন্দির পরিদর্শন করা হবে। এই ট্রেনে বসার সুবিধা গোরক্ষপুর, প্রয়াগরাজ সঙ্গম, লখনউ, কানপুর এবং বীরাঙ্গনা লক্ষীবাঈ থেকে হবে। এই প্যাকেজের মধ্যে রয়েছে যাত্রার সময় সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার দেওয়া হবে।

অন্যদিকে বুকিং সম্পর্কে irctc উত্তর অঞ্চলের প্রধান অজিত কুমার সিনহা বলছেন যে, আগ্রহী ব্যক্তিরা কানপুর এবং পর্যটন ভবন, গোমতীনগর, এবং লখনৌতে অবস্থিত আইআরসিটিসি অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আইআরসিটির ট্যুরিজমের ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে এই বুকিং করা যাবে। এছাড়াও আরো তথ্য এবং বুকিং এর জন্য অফিসের মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026